তাহার ও তাঁহাদের মন জয় করিলাম

Tuesday, April 7, 2009

অবশেষে আমি সফল হইয়াছি। তাহার মন জয় করিতে পারিয়াছি। তাহার পরিবারের সকলের সাথে কথা বলিয়াছি। মোবাইল ফোনে আমার বাবা-মার সাথে তাঁহারা কথা বলিয়াছেন। সবকিছুই আমার মনমতো হইতেছে।

আমি এখন আনন্দের সপ্তসাগরে সাঁতার কাটিতেছি। মনে হইতেছে এই সম্পূর্ণ পৃথিবীটা জয় করিয়া ফেলিয়াছি। মনে হইতেছে আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই। মনে হইতেছে আমি এখন ইচ্ছা করিলেই এক লাফে হিমালয় পর্বতকে অতিক্রম করিয়া ফেলিতে পারিব। মনে হইতেছে এক ডুবে বঙ্গোপসাগর পাড়ি দিতে পারিব। মনে হইতেছে ...কত কিই না মনে হইতেছে।

সেদিন বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম। এর আগেও বৌদ্ধ মন্দির প্রদর্শন করেছিলাম। কিন্তু তখন আর এখনকার মানসিকতায় আকাশ পাতাল প্রভেদ অনুভব করছি। গৌতম বুদ্ধের মূর্তিকে এখন বড় আপন মনে হচ্ছে।

বাবা-মাকে খবর পাঠানো হয়েছে। তারা এলেই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। তারা বিয়ের খরচ করে আগামী সপ্তাহে আসবেন। বৈশাখ মাসের ১ তারিখ আমার বিবাহের তারিখ।

Read more...

সিদ্ধান্ত লইলাম

Saturday, March 28, 2009

হ্যাঁ, অবশেষে সিদ্ধান্ত নিতে পারিলাম। বাবা-মা'র সাথে কথা বলেছি। তারা কি বলবেন তা অবশ্য আগেই জানতাম। তাও শিওর হয়ে নিলাম। ধর্ম বিষয়ে তাদের কোন মাথাব্যাথা নাই। তারা নিজেদের ব্যাক্তিগত জীবনেই ইসলাম ধর্ম মেনে চলেন না। শুধু লোক দেখানোর জন্য যতটুকু দরকার ততটুকুই করেন। বলা চলে তারা ভন্ড সমাজের সাথে ভন্ডামী করে চলেন। ভন্ড সমাজ তাতেই খুশি। মানুষের মন হাতরে দেখার মতো কোন অবকাশ বা সুযোগ সমাজের নেই।

আমার সিদ্ধান্ত শুনে তাদের মনে কোন ভাবান্তর নেই। না! কথাটা সম্পূর্ণ সঠিক হল না। আমার সিদ্ধান্ত আসলে দুইটি। প্রথম সিদ্ধান্ত ও দ্বিতীয় সিদ্ধান্ত।

প্রথম সিদ্ধান্ত: আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মকে ত্যাগ করবো। এটা হয়তো সম্ভব হবে না। কারণ কাগজপত্র পাল্টাতে হবে। সেটা করতে গেলে পুলিশ ম্যাজিস্ট্রেট নিজেরাই আমার পাছায় বাঁশ ঢুকিয়ে দিতে পারে। এছাড়া সামাজিক ভাবে আমার উপর চাপ সৃষ্টি করা হতে পারে। মাওলানা-হুজুররা আমার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ করতে পারে, আমার কল্লা কাটার ফতোয়া জারি করা হতে পারে। হয়তো আমার কারণে আমার বাবা-মার উপরেও আঘাত আসতে পারে। অতএব ইসলাম ত্যাগ করার কথাটা প্রকাশ্যে বলা যাবে না।

দ্বিতীয় সিদ্ধান্ত: বৌদ্ধধর্ম গ্রহণ করবো। যেহেতু আমার স্বপ্নের রাণী বৌদ্ধ ধর্মের অনুসারী। যেহেতু আমার কারণে তাকে ধর্ম ত্যাগ করার কথা বলাল মতো নোংরা মনের মানুষ আমি নই, যেহেতু আমার ধর্ম তার উপর চাপিয়ে দিয়ে তার প্রাণচাঞ্চল্য আমি নষ্ট করে ফেলতে ইচ্ছুক নই, যেহেতু আমার কাছে প্রেমটাই বড়, ধর্ম নয়; সেহেতু তার মনের উপর আমি কোন চাপ প্রয়োগ করবো না। বরং আমিই আমার ধর্মীয় অবস্থানটা পরিবর্তন করে ফেলবো। আমি তার প্রতি সম্মান প্রদশর্নপূর্বক তার ধর্মই গ্রহণ করবো।

মা খুব খুশী হয়েছেন। আমার এই সিদ্ধান্ত তার কাছে ম্যাচিওরড মনে হয়েছে। তপনও খুশি। সে ভাবতেও পারেনি বাংলাদেশের কেউ এধরণের কোন সিদ্ধান্ত নিতে পারে।

আমারব্লগ.কম এও জানাতে ইচ্ছে করছে। কিন্তু, কি দরকার অযথা ঝগড়াঝাটি করার। থাক।

Read more...

বোধহয় পাগল হইয়া যাইবো

Wednesday, March 18, 2009

বোধকরি পাগল হইয়া যাইবো। বাড়িতে চলিয়া আসিয়াছি। কিন্তু মাতাল মনটাকে মুহূর্তমাত্র শান্ত করিতে পারিতেছি না। ইসলামী ভাবধারা অনুযায়ী চিন্তা করিবার চেষ্টা করিতেছি। 'সেই মেয়ে মালাউন, তাহার কথা ভাবিয়া কোন লাভ নাই। তাহাকে বিবাহ নয়, ভালোবাসা নয়, বরং তাহাকে আমি ধর্ষণ করিতে পারি, এর বেশি নয়। আমার দ্বারা ধর্ষিত হইলে তাহার জীবন ধন্য হইয়া যাইবে। ছি! ছি! এইসব কি ভাবিতেছি? আমার মাথা সত্যি খারাপ হইয়া গেছে।

তপনের সাথে আলাপ করলাম। সে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হল না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যাকে ভাল লাগবে তাকেই আমার বিয়ে করা উচিত, যদি সেই মেয়ে রাজি থাকে। এই হল তপনের মূল কথা।
আমিও তাই জানি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সামাজিক। আমাদের সমাজ খুবই খারাপ। মানুষের মনের কোন মূল্য সমাজ দেয় না।
ভাবছি বাবামার সাথে আলাপ করবো।
আমারব্লগ.কম এ এই বিষয়ে একটা পোস্ট দিতে পারি। কিন্তু সেখানকার ব্লগাররা আজেবাজে গালিগালাজ শুরু করে দিতে পারে। কি দরকার কথা বাড়ানোর? অবশ্য কে কি বলল, তাতে কিইবা যায় আসে? কিন্তু আমারব্লগ.কম এর স্পিড খুব কম। লোড হতে চাচ্ছে না।

Read more...

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP