Showing posts with label প্রত্যাশা. Show all posts
Showing posts with label প্রত্যাশা. Show all posts

অতঃপর গণবিদ্রোহের অপেক্ষা

Friday, February 27, 2009

বিডিআর বিদ্রোহ শেষ হয়েছে। খবরে জানা গেল, সেনাবাহিনীর অনেক সদস্যকে মেরে ফেলা হয়েছে। এটা জেনে খুব খারাপ লাগল। তারা চোর হতে পারে, কিন্তু তাই বলে তো আর বিনাবিচারে তাদেরকে মেরে ফেলা উচিত নয়। দেশে আইন আছে, আইন অনুযায়ী তাদের বিচার হতে পারে। কিন্তু বিডিআর সদস্যরা তার জন্য অপেক্ষা করেনি। নিজের হাতে আইন তুলে নিয়েছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে নিহত সেনাসদস্যদের জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেনাবাহিনীর লোকেরা কি ভাল মানুষ হয়? যারা তাদের আত্মীয় তারা হয়তো নানারকম পজিটিভ কথা বলবে। কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তারা সেনাবাহিনী সম্পর্কে কিরকম চিন্তা করি, তা নিশ্চয় সবাই জানেন। সাধারণ মানুসের মনে সেনাবাহিনীকে নিয়ে কি অনুভূতি তা কি কেউ খতিয়ে দেখেছে? এই দিক দিয়ে আমি বিডিআর সদস্যদের সাহসী উদ্যোগের উচ্চ প্রশংসা করি। আমাদের মনের মধ্যে যে ক্ষোভটা বন্দুক হাতে না থাকার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়না, তারা ঠিক সেই কাজটি করেছেন। সেনাবাহিনী আমাদের দেশেরই মানুষ। আমাদের টাকা দিয়ে তাদেরকে পোষা হয়। বাড়িতে নিরাপত্তার জন্য যেমন কুকুর পোষা হয়, ঠিক সেরকম দেশের নিরাপত্তার দায়িত্ব তাদের উপর ন্যস্ত থাকে। আমাদের টাকাতেই তাদের খোরপোষ চলে, অথচ সেনাবাহিনীর লোকেরা আমাদের সাথে কি কুৎসিত নোংরা ব্যবহারটাই না করে? বিডিআরদের এই প্রতিবাদে যদি তাদের কোনরকম শিক্ষা হয়। তাহলে ভাল। তাদের জানা উচিত। সাধারণ মানুষদের হাতে কোন অস্ত্র নাই, থাকলে তারাও বিডিআরদের মতো সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে মেরে ফেলত। আত্মীয় ছাড়া সেনাবাহিনীর সদস্যদেরকে বাংলাদেশের খুব কম মানুষ ভালবাসে বলে আমার বিশ্বাস। এই বিদ্রোহেই তো বিডিআরদের দাবীর প্রতি সারা বাংলাদেশের মানুষের সহানুভূতি ছিল। ঢাকায় গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে বিডিআর গেটে ঢুকতে গেলে সাধারণ জনগণ বাধা হয়ে দাড়িয়েছিল।

  • আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের সাথে সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে মেজর, কর্ণেল, লেফটেন্যান্ট ইত্যাদির আচরণ জঘন্যরকমের খারাপ।
  • আমাদেরকে তারা Bloody civilian বলে গালি দেয়।
  • তারা আমাদের প্রতি সামান্যতম সম্মান প্রদর্শন করে না।
  • আমার জানামতে সিভিল অফিসাররা ঘুষ খায় হাজারে হাজারে, আর সেনাবাহিনীর লোকেরা ঘুষ খায় লাখে লাখে।
  • তারা কি এর আগে সাধারণ জনগণকে হত্যা করার শাস্তি থেকে সাধারণ ক্ষমা চেয়ে নেয়নি?
  • ঢাকার ক্যান্টনমেন্টের আশেপাশের বিলাশবহুল বাড়িগুলো সব সেনা অফিসারদের। ঢাকার বিভিন্ন অভিজাত এলাকার বেশিরভাগ বাড়ি সেনা অফিসারদের। তারা কি এমন বেশি বেতন পায় যে এত দামী বাড়ি-গাড়ির মালিক হতে পারে?
  • বাংলাদেশ অর্থাৎ নিজ দেশ দখল করা ছাড়া তারা দেশের আর কি উপকারে এসেছে?
  • আমারই তো মাঝেমধ্যে ইচ্ছে করে সেই মেজরটাকে ধরে যদি দু'চারটা থাপ্পড় দিতে পারতাম। সেই নরপশু হেলমেট না পড়ার কারণে আমার শ্রদ্ধেয় বয়োবৃদ্ধ স্যারের মাথায় লাঠি দিয়ে মেরেছিলেন। সাথে তার বৃদ্ধা স্ত্রী ছিল। কিন্তু সেই হারামজাদা মেজর নূন্যতম শ্রদ্ধাবোধ দেখায়নি। সেই শালা মেজরের পাছায় লাত্থি দিতে পারলে মনে শান্তি পেতাম। বিডিআররা আমার মনের মতো কাজ করেছে।
শুধু কি সেনাবাহিনী? বাংলাদেশের পুলিশরা কি কখনও আমাদের সাথে ভালো আচরণ করে? তারা রেশন পায়, তারপরও কম বেতনের অজুহাত দেয়। যে এসপি সৎ, কোনরকম ঘুষ খায় না, তারও মাসিক আয় ৭ থেকে ১০ লাখ টাকা। এটা কি সাধারণ জনগণ জানে না? তাদের হাতে অস্ত্র থাকলে কি সহজে পুলিশদেরকে ছেড়ে দিত?

যে কোন সরকারি অফিসের বড়কর্তার সাথে দেখা করতে যান। দেখবেন কত রকমের ভাব তাদের। জনগণ যেন তাদের প্রজা। আর তারা যেন একএকজন জমিদারের বাচ্চা। এক একজন চরম বেয়াদপ ধরণের।

বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা তো আরও এককাঠি সরেস। শিক্ষাভবনে যান। দেখতে পারবেন শিক্ষকরা সেখানে অফিসারদের হাতে কিরকম লাঞ্চিত অপমানিত হন। পিয়নরাও শ্রদ্ধেয় শিক্ষকদেরকে দূর দূর করে। আমার হাতে যদি একটি একে ৪৭ থাকতো, যদি ১০টা গ্রেনেড থাকতো, তাহলে শিক্ষাভবনকে আমি ধুলোয় মিশিয়ে দিতাম। এডি, ডিজি, সচিবদেরকে শত শত গুলি করেও আমার মন শান্ত হতো না। এছাড়াও কাস্টমস, পশু সম্পদ বিভাগ, সমাজ কল্যাণ, একাউন্টেন্ট ইত্যাদি বিভাগের সাধারণ অফিসার থেকে শুরু করে ডিজি, সচিবদের ব্যবহার দেখলে রাগে শরীর রিরি করতে থাকে। মনে হয় গুলি করে সব শালাদের খুলি উড়িয়ে দেই। কিন্তু মাথা নত করে তাদের কুৎসিত ব্যবহার সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না। আমাদের হাতে যে অস্ত্র নেই।

বিডিআরদের এই প্রতিবাদ আমাদের চোখ খুলে দিয়েছে। মাথার উপরে যারা বসে আছেন, তারা সতর্ক হয়ে যান। একই রকম ভাগ্য আপনারও হতে পারে।

সেনাবাহিনীর দূর্নীতির খবর দিতে পারবে তাদের একাউন্টস অফিস। এই অফিসের অডিটরদের ধরে পাছায় দুটো চাবুক চালালেই তারা গড়গড় করে বলে দিবে কোন কোন অফিসার দুই নম্বরী করেছে। কোন মেজর, লেফটেন্যান্ট, কর্ণেল অবৈধ সুযোগের বিনিময়ে অডিটরদেরকে ঘুষ দিয়েছে। সব খবর বের হয়ে যাবে। কিন্তু আমার ধারণা সরকার এই কাজটি করবে না। শেখ হাসিনা তার ভাষণের নামে যে ঢঙের অভিনয়টা করলেন, জ্বালাময়ী সাহারা খাতুন যে মাতৃত্বের ভড়ং করলেন, তাতে হতাশ না হয়ে পারছিনা। তারাও আসলে সেনাবাহিনীর হাতে বন্দী। মাছ চুরি করে খাওয়া বাড়ির বেড়ালকে যে তারা সত্যিকার শাস্তি দিতে অক্ষম, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষে দেখা যাবে, জনগণকেই আবার জাগতে হবে। জনগণকেই গণঅভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের এইসব প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থা, দূর্নীতি দূর করতে হবে। তখন আবার কিছু ডিজি, সচিব মারা যাবেন, এই আরকি।

Read more...

নতুন বছরের শুভেচ্ছা

Saturday, January 3, 2009

প্রিয় বন্ধুগণ,
নতুন বছরের শুভেচ্ছা নেবেন। গত কয়েকদিন ইন্টারনেট স্পিড কম থাকার কারণে অনলাইনে প্রবেশ করতে পারিনি। এজন্য আপনাদেরকে যথাসময়ে শুভেচ্ছা জানাতেও পারিনি। এজন্য দুঃখিত।

ইতিমধ্যে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হয়েছে। প্রাণের মার্কা নৌকা জয়ী হওয়ায় আমি খুব আনন্দিত। এবার রাজাকার আলবদরদের বিচার করতেই হবে। সারাদেশের দেশপ্রেমিক নাগরিকের এই দাবীর প্রতি আমি একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি আরও কয়েকটি দাবী নবনির্বাচিত আওয়ামী লীগ সরকারের কাছে জানাতে চাই।

১। বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসী কার্যকর করতে হবে।
২। রাজাকার তথা যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।
৩। রাষ্ট্রধর্ম বাতিল করতে হবে।
৪। দুইদিনের ছুটি বাতিল করে শুধুমাত্র রবিবার ছুটি করতে হবে।
৫। শিক্ষাখাতে বরাদ্দ সবচাইতে বেশি রাখতে হবে।
৬। কৃষিখাতে ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে।
৭। ইন্টারনেট খরচ কমাতে হবে।
৮। ছাত্রলীগের সদস্যদের চাঁদাবাজী, সন্ত্রাসী, বদমাসী বন্ধ করবে। নিয়মিত পড়াশোনায় যেন তারা ব্যস্ত থাকে তার ব্যবস্থা করতে হবে। যারা যুবলীগ করে, তাদেরও পড়াশোনার পরিমাণ বাড়াতে হবে। তারা যেন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস এবং সর্বোপরি ভদ্রতা সম্পর্কে পড়াশোনা করে তা নিশ্চিত করতে হবে।

আশা করি আওয়ামী লীগ সাধারণ জনগনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে কার্পণ্য করবে না।

Read more...

ঠাণ্ডা দিন ও ব্যস্ত রাজনীতি

Monday, December 22, 2008

বাংলাদেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে জনপদ। সাথে সাথে বোধহয় কাতর হয়ে পড়েছে রাজনীতির অঙ্গন। আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হবে রাজনীতির আসল খেলা। আগামী ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে হবে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনে জিতে আসতে জামায়াত শিবির ও বিএনপির গুণ্ডারা ইতিমধ্যেই শুরু করেছে তাদের নোংরা কার্যকলাপ। জামায়াত শিবির জিন্নাহকে প্রশংসা করা শুরু করেছে, পরিত্যক্ত দ্বিজাতিত্ত্বকে করতে চাচ্ছে মহিমান্বিত। খালেদা জিয়া আবার সবকিছুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আগাম চালাকি করার একটা বদভ্যাস তিনি ভালই পারেন। আর তা হল সবকিছুতে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাওয়া। আরে গাধা, কে ষড়যন্ত্র করছে তা প্রকাশ করুন। তাহলে জাতি ষড়যন্ত্রকারীদেরকে চিনতে পারবে। সঠিক যুক্তিপ্রমাণ দিয়ে তাদের মুখোশ খুলে দিন। যদি শেখ হাসিনা ষড়যন্ত্রকারী হন, তাহলে তাও বলুন। নাকি তা বলতে ভয় পান? নাকি মিথ্যা কথার ফুলঝুড়ি ছুটিয়ে সাধারণ জনগণকে বোকা বানিয়ে রাখতে চান। নাকি আপনারা নিজেরাই ষড়যন্ত্র করছেন। যেন, কাজ শেষে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়া সহজ হয়।

এদিকে খালেদা জিয়ার পুত্র কোকোর অবৈধ অর্থ পাওয়া গেছে সিঙ্গাপুরে। পাশাপাশি বিখ্যাত সিমেন্স কোম্পানীকে কাজ পাইয়ে দেবার কথা বলে ঘুষ নেয়ার খবর হয়ে পড়েছে প্রকাশিত। কি কান্ড! দেশনেত্রীর সন্তান দেশবিরোধী কার্যকলাপে জড়িত! খালেদা জিয়া কি লজ্জার মাথা খেয়ে বসে আছে নাকি? এরকম কুলাঙ্গার সন্তান যার ঘরে তার আবার অন্যের দোষ খুজে বের করা কেন? ষড়যন্ত্র কি আর গাছে ধরে নাকি তার নিজের ঘরের ভিতরেই চলছে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র।

আসলে দেশের মানুষ অশিক্ষিত, অল্পশিক্ষিত বলে তাদেরকে যা বোঝানো হয়, তাই তারা বোঝে। শিক্ষিত না হলে কি আর নিজের ভাল নিজে কি আর বুঝতে পারে? তাহলে আর তাদেরকে মিথ্যা কথা বলে প্রতারিত করা যেত না। তারা নিজেরাই বুঝতে পারত কে দেশদরদী আর কে দেশবিরোধী।

১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা চায় নাই, সেই জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে খালেদা জিয়া দেশের কি উন্নয়ন করবেন, তা বোঝার জন্য তো রাজনীতিবিদ হতে হয় না। সাধারণভাবে একটু চোখকান খোলা রাখলেই চলে। বোঝা যায় হিংস্র জামায়াত ও তাদের গোপন (প্রকাশ্য!) প্রেমিকা খালেদা জিয়ার নোংরা স্বরূপ।

Read more...

আমি ভাবিতেছি

Wednesday, August 20, 2008

আমি অদ্য হইতে একখানা ব্যক্তিগত ব্লগিং জগতে প্রবেশ করিলাম। ব্লগিং করিতে আমার ততটা মন্দ লাগে না। অন্তত: সান্ধ্যকালীন ফুটপাতের আড্ডা হইতে পরিত্রাণ পাওয়া যায়। ফুটপাতে, চায়ের দোকানে, বন্ধু বা পরিচিত পাড়াতো সম্পর্কিত ব্যক্তিগনের ফার্মেসিতে বসিয়া রাত্রি ৯ ঘটিকা পর্যন্ত আড্ডা মারা, রাজা-উজির হত্যা করা অভ্যাসে পরিণত হইয়া যাইতেছিল। গৃহিনীর অসন্তুষ্টিও দিনে দিনে বাড়িতেছিল। তাই বুদ্ধি করিয়া ব্লগিংভঙ্গি করা শুরু করিয়াছি। প্রথমদিনে ব্লগিং ভঙ্গিতে সীমাবদ্ধ থাকিলেও ধীরে ধীরে ইহাতে অভ্যস্ত হইতেছি। মন্দ লাগিতেছে না। ইন্টারনেটের যে বিল তাহাতে সান্ধ্যকালীন চা-বিস্কুটের খরচ বাচিয়া যাইতেছে তাহা বলা কোনক্রমে সম্ভব নহে। বরং বলা ভাল যে ইহাতে পত্রিকার খরচ হইতে পরিত্রাণ পাইলাম। কারণ প্রতিদিন আমি ৮-১০ টা পত্রিকা পড়িতে পাইতেছি। বাস্তবে হার্ডকপি পত্রিকা পড়িলে চারিটিতে খরচ হইত ১০০০ টাকা। আর ১০টিতে খরচ হইতো ২৫০০ টাকা (গড়ে)। আর এখন ১৩০০ (প্রায়) টাকা খরচ করিয়া আমি ১০টি পত্রিকা পড়িতে পারিতেছি এবং বিদেশী মেধাবী বাঙালিদিগের সহিত আলোচনা বা সাধারণ আড্ডাতেও অংশগ্রহণ করিতে পারিতেছি। ইহা কম কিসে? সাধারণত আমরা ফুটপাতে বসিয়া যে জ্ঞানগর্ভ(?) আলোচনায় নিজস্ব মহামূল্যবান মতামত প্রদান করি, তাহা সিগারেটের ধোঁয়ার সহিত বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়। কিন্তু অনলাইনে তাহা থাকিয়া যায়। আহা, ইহা সত্যিই বড়ই মনোরম ও তৃপ্তিদায়ক।

আমি ইতিপূর্বে আমারব্লগ.কম নামক এক বিখ্যাত সামাজিক ব্লগিং সমাজে আলোচনা সভায় যোগদান করিয়াছিলাম। আমার লিংক হইল http://www.amarblog.com/nirman
আমি তেমন লেখা লিখিতে পারি নাই। কারণ লিখিতে হইলে টাইপিং সামর্থও তো প্রয়োজন। ইহাতে প্রাকটিস করছি। ধীরে ধীরে উন্নতি করিব।

Read more...

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP