Showing posts with label ভণ্ডামী. Show all posts
Showing posts with label ভণ্ডামী. Show all posts

শালাদের সাহস কত?

Sunday, November 30, 2008

শালা মোল্লাদের সাহস দেখে অবাক হই। এরা নিজেদেরকে কি মনে করে? তারা কি দুনিয়ার সব কিছু জেনে ফেলেছে নাকি? অবশ্য তাদের দোষ দিয়েই বা কি হবে? তাদের ধর্ম তাদেরকে যা শেখাচ্ছে তাই করছে। এত কথা বলছি আজকের একটা খবর পড়ে। কিছুদিন আগে ইসলামপ্রেমী জনগণরা বিমানবন্দরের সামনের 'লালন ভাস্কর্য' ভেঙে ফেলে। সরকার অবশ্য এর একটা সাফাই দিয়েছে। বলা হয়েছে যে ডিজাইন পছন্দ হয়নাই বলে ভাস্কর্যটি সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু এবার কি বলবে সরকার? বিডি নিউজ ২৪ এর খবরে পড়লাম---

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বলাকা' ভাস্কর্য শনিবার রাতে ভাংচুর চালিয়েছে উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত নামে ইসলামী একটি সংগঠনের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিল এলাকার ভাস্কর্যটির ওপর শাবল, হাতুড়ি, হামানদিস্তা নিয়ে হামলা চালায় শতাধিক আল বাইয়্যিনাত কর্মী। তারা বলাকা ভাস্কর্যের ছয়টি বকের মূর্তির ১২টি পা-এর পলেস্তারা খসিয়ে দেয়। পরে পুলিশি বাধার মুখে তারা পিছু হটে। ........
প্রত্যক্ষদর্শী এলিফ্যান্ট রোডের দোকান কর্মচারী গুলজার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঞ্জাবি পরা টুপি মাথায় প্রায় শ'খানেক লোক রাত সাড়ে ৯টার দিকে বলাকা ভাস্কর্যের ওপর চড়াও হয়। তাদের মধ্যে কয়েকজন ভাস্কর্যের ওপরে উঠে বকের গলায় দড়ি বাঁধে। বাকিরা সেই দড়ি নিয়ে টানাটানি করতে থাকে। আর কয়েকজন হাতুড়ি, শাবল দিয়ে বকের মূর্তিগুলোর ভিত্তি (পা) ভাঙার চেষ্টা চালাচ্ছিল।"

"ওই সময় কয়েকজন পুলিশ গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা চালালে তারা পুলিশের ওপরও চড়াও হয়।"

আরেক প্রত্যক্ষদর্শী মো. শাওন জানান, হামলার শুরুতে ওই এলাকায় থাকা স্বল্প সংখ্যক পুলিশ সদস্য বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ভাংচুরকারীদের হটিয়ে দেয়।

ভাঙচুরকারীরা একটি লিফলেটও ছড়িয়ে দেয়। যাতে দেশ থেকে সব ভাস্কর্য, ছবি, মূর্তি ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ............

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, মতিঝিলে লাঠিপেটায় আহত আল বাইয়িন্যাতের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাদের পুলিশি হেফাজতে হাসপাতালে নেওয়া হয়।

এরা হলেন, মো. হাসিবুর রহমান (২৮), মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৩০), শাহ নেওয়াজ দীপু (৩০), মোহাম্মদ বিল্লাল (৪০), আব্দুল বারী (৩২), জিয়াউর রহমান (৩২), আরাফাত (২৩) ও মোস্তাক আহমেদ চৌধুরী (৫১)।

সাংবাদিকরা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে মুফতি জাহাঙ্গীর বলে, আল্লাহর হুকুম জারির জন্যই তারা ভাস্কর্যটি ভাঙতে গিয়েছিলেন।


ধন্যবাদ মুফতি জাহাঙ্গীর সত্য কথাটা প্রকাশ করে দেয়ার জন্য। যারা ইসলামকে শান্তির ধর্ম বলে প্রচারের অপচেষ্টা করে তাদের মুখে তুমি লাথি দিতে পেরেছে। আসলেই তো তোমার কি এমন ঠেকা পড়েছে যে বলাকা ভাঙতে যাবে। বলাকা বা বাউল ভাস্কর্য ভাঙলে তো তার ব্যক্তিগত ক্ষতি নেই।
এছাড়াও সরকার এদেরকে এই মুহূর্তে ঘাটাতে চাচ্ছে না। নির্বাচিত সরকারের উপর এদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিচ্ছে। সেজন্য বাউল ভাস্কর্য নিয়ে সরকার কোন হার্ডলাইনে যায় নাই।
ফয়সল নোইয়ের ব্লগে দেখলাম মোল্লারা শাহবাগ মোড়ের নজরুলের মুর‌্যালটিকেও ভাঙার জন্য রওনা দিয়েছিল। কিন্তু পুলিশের বাধার মুখে সেখানে পর্যন্ত যেতেই পারেনি। এটাই স্বাভাবিক। এটাই হওয়া উচিত। মূর্তি হল কৃত্রিম কাঠামো। আর পূজা হলো ভালবাসা। তা সে যেভাবেই করুক না কেন।
উল্লেখ্য যে মতিঝিল এলাকায় ১৯৮৯ সালে ৪১ ফুট উচ্চতার বলাকা ভাস্কর্যটি নির্মিত হয়।

Read more...

মুরতাদ উদীচী

Friday, November 14, 2008

এই লিফলেটটি হস্তগত হইল। পাঠ করিয়া বহুত বিমলানন্দ পাইলাম। পাঠক সাধারণের সুবিধার্থে লিফলেটটি ব্লগস্থ করিলাম।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননাকারী

উদীচী মুরতাদ গং
নবীজীকে 'কুত্তার বাচ্চা মুহম্মদ' বলে বার বার অশ্লীল গালি প্রদান করেছে রাবিতে মঞ্চস্থ মান্দার নাটকে। দুঃখ প্রকাশ ও প্রকাশ্য তওবা করার পরিবর্তে উল্টো চরম স্পর্ধামূলক ঘোষণা দিয়েছে- মুসলমানদেরকে শহীদ করার ও পুনরায় ঐ মুরতাদী নাটক মঞ্চস্থ করার ও প্রচার করার অতএব, দেশবাদী মুসলমান! ঐ কুখ্যাত উদীচী মুরতাদ গংদের ইসলামী শাস্তি-
'মৃত্যুদণ্ড' বাস্তবায়নে একজোট হোন।
ঈমান রক্ষা করুন, মুসলমান থাকুন, দেশ বাঁচান।

মুহতারাম দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনারা অবগত আছেন যে, গত ৩রা নভেম্বর/ ২০০৮ "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন উদীচী কর্তৃক প্রদর্শিত 'মান্দার' নামক নাটকে একটি ব্যঙ্গ চরিত্রের নাম রাখা হয় 'মোহাম্মদ রাসুল'। নাটকের মধ্যে মোহাম্মাদ রাসুলের চরিত্রকে ব্যঙ্গ করে অধিকাংশ দৃশ্যে 'এই কুত্তার বাচ্চা মোহাম্মদ রসূল' বলে গালি দিয়ে তার চরিত্রটিকে চামচা হিসেবে ব্যবহার করা হেযেছে( নাউযুবিল্লাহ। যা দ্বারা মূলতঃ ইসলাম ধর্মের প্রাণপুরুষ মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাল্লামকেউ বোঝানোর চেষ্টা করা হয়েছে।

এর দ্বারা দেশের ৯৫ ভাগ মুসলমান অর্থাৎ প্রায় ১৫ কোটি মুসলমানসহ মূলতঃ বিশ্বের ২৫০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। কারণ, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুহব্বতই হলো ঈমান ও ইসলাম এবং মুসলমানের মূল। আমরা 'লা-ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বলেই মুসলমান হয়েছি। আর কাফির মুরতাদরা সে কথা জেনে শুনেই সম্পূর্ণ বিদ্বেষপরায়ণমূলকভাবে তাদের প্রদর্শিত নাটকে ও রচিত সাহিত্যে আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর অবমাননা করে।

প্রসঙ্গতঃ উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করে ব্রিটিশ আমলে এরকম এক মুরতাদ 'রঙ্গীলা রসূল' নামক বিদ্রুপাত্মক বই লিখেছিলো। তখন একজন মর্দে মুজাহিদ তাকে কতল করে ইসলামে বর্ণিত মুরতাদের শাস্তি বাস্তবায়ন করেন। কোর্টে উকিল তাকে একটু মিথ্য বলার জন্য অনুরোধ করলে সে জবাব দেয়, "আমি দেখতে পাচ্ছি দয়ার নবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে জান্নাতে আহ্বান করছেন। সুতরাং আমার মিথ্যা বলার দরকার নেই"। (সুবাহানাল্লাহ)

মুহতারাম মুসলমান, কুরআন শরীফ-এ আল্লাহ পাক ইরশাদ করেন, "যে ক্বওম মহান আল্লাহ পাক ও পরকালের প্রতি ঈমান রাখে সে ক্বওম কখনও মুহব্বত করবে না, সম্পর্ক রাখবে না ঐ ব্যক্তিদের সাথে-যারা মহান আল্লাহ পাক-এর পেয়ারা রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি বিদ্বেষ পোষণ করে, বিরোধিতা করে, মানহানি করার কোশেশ করে। যদিও বিরোধিতাকারীরা ঈমানদারদের পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, সন্তান-সন্তুতি, নাতী-নাতনী, ভাই-ভাতিজা, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠী যেই হোক না কেন। (বরং তারা অবশ্যই এর বদলা নিবে)। কারণ, তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে।" (সুরা মুজাদালা/২২)

আরো ইরশাদ হয়েছে, "তোমরা তাদেরকে কতল কর, যারা আল্লাহ পাক ও তাঁর রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি ঈমান আনে না।" (সুরা আলে ইমরান)
আরো ইরশাদ করেন, "কাফির-মুশরিকদেরকে কতল করুন, যেখানেই পান তাদেরকে পাকড়াও করুন, আবদ্ধ করুন এবং তাদেরকে কতল করার সবরকম ব্যবস্থা গ্রহণ করুন। যদি তারা তওবা করে, নামায কায়িম করে, যাকাত আদায় করে তবে তাদেরকে ছেড়ে দিন। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু।"

মুহতারাম মুসলমান, ইসলামের দৃষ্টিতে মুরতাদদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু নাট্য সংসদের 'মান্দার' নামক নাটকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক ব্যঙ্গ চরিত্রে ব্যবহার এবং তাঁর প্রতি বারবার চরম অশ্লীল গালি প্রদানকারীসহ সংশ্লিষ্ট সময়ের নিকৃষ্ট মুরতাদরা কেউ এখনও তওবা করেনি। দুঃখ প্রকাশ ও প্রকাশ্য তওবা করার পরিবর্তে উল্টো চরম স্পর্ধামূলক ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে শহীদ করার এবং পুনরায় ঐ মুরতাদী নাটক মঞ্চস্থ করার ও প্রচার করার।

কাজেরই এসব মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দেয়া বাংলাদেশ সরকারসহ দেশের ১৫ কোটি মুসলমানের জন্য ফরয-ওয়াজিব। যদি সরকার এ সকল মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয় তবে মহান আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর নিকট তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

মুহতারাম মুসলমান, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, "যখন কোন অন্যায় হতে দেখ- হাত দিয়ে বাধা দাও। না হলে মুখে বলো।" কাজেই যাদের হাত দিয়ে বাধা দেয়ার সুযোগ নেই তারা তাহলে ঐ মুরতাদদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থান হতে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার প্রতিবাদে মামলা করুন। মুরতাদদের বিষদাঁত ও কালো থাবা ভেঙ্গে দিন। ইসলামের উপর আঘাতের জবাব দিন। মুসলমানের ঈমান রক্ষা করুন। 'লা-ইলাহা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' এই কলেমা বলার হক্ব আদায় করুন। প্রকৃত মুসলমান হোন।

স্মর্তব্য যে, হাদীছ শরীফ- এ ইরশাদ হয়েছে, রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- "আমি এসেছি মূর্তি এবং বাদ্যযন্ত্র ধ্বংস করতে" অথচ লালনের মূর্তি ভাঙ্গার কারণে উদীচী মুরতাদ গোষ্ঠী যে অশ্লীল এবং অশ্রাব্য নাটক করেছে এতে দেশবাসীর উচিৎ সমস্ত মূর্তি এবং ভাস্কর্য ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেয়া।

বিঃ দ্রঃ এ লিফলেটটি ফটোকপি করে বা ছাপিয়ে বেশী বেশী প্রচার করে ছদক্বায়ে জারিয়ার ফযীলত হাছিল করুন।
উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত, বাংলাদেশ
৫, আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭।

Read more...

'প্রথম আলো ব্লগ'-এর নীতিমালা ও ব্যবহারবিধি

Friday, October 24, 2008

গত ২৩ তারিখে 'প্রথম আলো ব্লগ' অনলাইনে এসেছে। এর ঠিকানা http://prothom-aloblog.com/। প্রথম আলো পত্রিকা এই ব্লগটিকে কেন্দ্র করে তাদের নতুন পাঠকগোষ্ঠী তৈরি করতে চাচ্ছে। এখনও প্রথম আলো ব্লগ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নাই। এখানে রেজিস্ট্রেসন করতে হলে ইনভাইটেশন কোড থাকতে হয়। এটা হল 112121, এই কোড দিয়ে আপনাকে প্রথম আলো ব্লগে রেজিস্ট্রেসন করতে হবে। তাহলে কর্তৃপক্ষ একটি আমন্ত্রণলিপি পাঠাবে। সেখান থেকে আপনি ব্লগে সদস্য হতে পারবেন।

ইতিমধ্যে বাংলাব্লগদুনিয়ায় 'প্রথম আলো ব্লগ' নিয়ে সাড়া পড়ে গেছে। নতুনত্ব, আধুনিকতা ইত্যাদি নিয়ে এদের রয়েছে নানারকম অঙ্গীকার। কিন্তু নিয়মকানুনগুলো বেশ কড়া। পাঠকের সুবিধার্থে নিয়মকানুন সম্পূর্ণ নিচে তুলে দিলাম:-

'প্রথম আলো ব্লগ'-এ আপনাকে স্বাগত জানাই। 'প্রথম আলো ব্লগ'-এ নিবন্ধন করার সময় এর 'নীতিমালা ও ব্যবহারবিধি' আপনারা পড়ে নেবেন। কেউ ব্লগে নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ও ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। ব্লগে প্রকাশিত লেখার বক্তব্য, মত ও স্বত্ব লেখকের নিজস্ব। এ ব্লগে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব প্রথম আলো বহন করে না। 'প্রথম আলো ব্লগ'-এর উদ্দেশ্য মত প্রকাশের পরিসর বাড়ানো, সৃষ্টিশীলতাকে উৎসাহ দেওয়া, লেখক-পাঠক যোগাযোগের মাত্রা প্রসারিত করা। আমরা আশা করি, 'নীতিমালা ও ব্যবহারবিধি' মেনে ব্লগাররা ইতিবাচকভাবে এসব সুযোগ ব্যবহার করবেন।


নীতিমালা ও ব্যবহারবিধি

১.
ক) বাংলাদেশে প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘন করা যাবে না।

২.
ক) দেশীয় বা দেশের বাইরের কোনো জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) বিবদমান দুই বা ততোধিক জাতি, গোষ্ঠী ও ধর্মের মধ্যে জাতিগত সংঘর্ষের উস্কানি দিতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না।
গ) ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা অবমাননা করে কোনো বক্তব্য দেওয়া যাবে না।
ঘ) প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
ঙ) কোনো জাতি, জনজাতি, গোষ্ঠী, জাতি-উৎস, লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়, শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না।
চ) ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়।

৩.
ক) নারীর প্রতি অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ এমন কোনো শব্দ, বাক্য, ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করা যাবে না, যা নারীকে হেয় করতে পারে।
গ) নারী ব্লগারদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না।
ঘ) ব্লগে পোস্ট দিয়ে কোনো নারী বা পুরুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেম নিবেদন করা যাবে না। ব্যক্তিগত চিঠি দেয়া যাবে না।

৪.
ক) কোনো পর্নোগ্রাফিক ছবি, লেখা, তথ্য বা ভিডিও প্রকাশ করা যাবে না। কোনো পর্নোগ্রাফিক সাইটের লিংক দেওয়া যাবে না।
খ) এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না যা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে অশ্লীল বা অশালীন বলে বিবেচিত হতে পারে।
গ) অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
ঘ) স্নায়বিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর, অরুচিকর ছবি প্রকাশ করা যাবে না।
ঙ) কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া/গোপনে তোলা কোনো ছবি প্রকাশ করা যাবে না।
চ) বিকৃত করে, জোড়া লাগিয়ে পরিপ্রেক্ষিত পরিবর্তন করে কোনো ছবি প্রকাশ করা যাবে না।

৫.
ক) কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেয়া যাবে না।
খ) সহব্লগারদের কিংবা ব্লগের বাইরের কাউকে গালিগালাজ করা যাবে না।
গ) কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
ঘ) এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা অন্য ব্লগারের নামকে হেয় করে, সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয়।
ঙ) হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত তথ্য ব্লগে প্রকাশ করা যাবে না।
চ) অন্য কারো জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, পাসপোর্ট নম্বর প্রকাশ করা যাবে না।
ছ) অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ঠিকানা বা ফোন-ফ্যাক্স নম্বর ইত্যাদি প্রকাশ করা যাবে না।
জ) ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে কারো ব্যক্তিগত বৈশিষ্ট্যের দুর্বল দিক ব্লগে প্রকাশ করা যাবে না।
ঝ) কাউকে হত্যা, আঘাত বা আক্রমণের হুমকি দেয়া যাবে না। কোনো পরিস্থিতিতেই কাউকে ভয় দেখানো যাবে না।
ঞ) ব্লগে বা ব্লগের বাইরে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে সংগঠিত হওয়া বা সংগঠিত হওয়ার প্রচারণা চালানো যাবে না।

৬.
ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তা করতে হবে।
গ) রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না।
ঘ) রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।
ঙ) সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
চ) প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে প্রচারণা চালানো যাবে না।

৭.
ক) কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ সম্পর্কিত কোনো সফটওয়ারের লিঙ্ক ব্লগে প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) কোনো রাজনৈতিক সংগঠন বা ট্রেড ইউনিয়নের নামে ব্লগ খোলা যাবে না। কোনো সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনের নামে ব্লগ খুলতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন করে নিবন্ধনকারীর ন্যায্যতা প্রমাণ করতে হবে।
গ) কোনো ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক লেখা দেওয়া যাবে না।
ঘ) ব্যক্তিগত বিজ্ঞাপন, আলোচনা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি বাদে বাণিজ্যিক উদ্দেশে বিজ্ঞাপন প্রচারের আগে অবশ্যই ব্লগ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
ঙ) ধূমপান, মাদক ও নেশাকে উৎসাহিত করে কোনো বিজ্ঞাপনমূলক লেখা, ছবি, ভিডিও বা অডিও প্রকাশ করা যাবে না।

৮.
ক) একই ব্লগার জরুরি প্রয়োজন ছাড়া প্রথম পাতায় একটির বেশি পোস্ট করতে পারবেন না। এক সঙ্গে একটির বেশি লেখা দিলে প্রয়োজনে অতিরিক্ত লেখা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে।
খ) একই বিষয়ে একাধিক পোস্ট দেয়া হলে এবং সেগুলোয় বিষয়বৈচিত্র্য না থাকলে একটি রেখে বাকিগুলোকে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হতে পারে।
গ) কোনো খবর দিতে হলে প্রাথমিক উৎস থেকে তথ্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে এবং তথ্যের সঙ্গে সে উৎস উল্লেখ করতে হবে। প্রকাশিত খবর মিথ্যা হলে ব্লগারকে বাতিল করা হবে।
ঘ) কারও বিরুদ্ধে একাধিক নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করে ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রমাণ পাওয়া গেলে তার সকল ছদ্মনাম বাতিল করা হবে।
ঙ) হ্যাকিং বা প্রতারণার ঘটনা ঘটলে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চ) অন্য কোথাও থেকে সরাসরি কোনো লেখা বা লেখার অংশবিশেষ উদ্ধৃতি, রেফারেন্স, আলোচনা, সমালোচনা ইত্যাদি প্রয়োজনে ব্লগে প্রকাশ করতে হলে লেখার উৎস ও লেখকের নাম উল্লেখ করতে হবে। স্বত্ত্ব সংরক্ষিত লেখার ক্ষেত্রে ব্লগে প্রকাশের আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

৯.
ক) প্রথম আলো কর্তৃপক্ষ যে কোনো সময় 'নীতিমালা ও ব্যবহারবিধি' পরিবর্তনের অধিকার রাখে।

লেখার দায় ও স্বত্ব
১. ব্লগে একটি নাম (ইউজার নেম) ও সংকেতমালা (পাসওয়ার্ড) ব্যবহার করে লেখা সকল লেখায় দায় সংশ্লিষ্ট ব্লগারের ওপর বর্তাবে। নাম ও সংকেতমালা সংরক্ষণ করার দায়িত্ব ব্লগারের। প্রকাশিত লেখার মত ও তথ্য ব্লগারের ব্যক্তিগত মত ও তথ্য হিসেবে বিবেচিত হবে।
২. ব্লগে প্রকাশিত ছবি, তথ্য ও লেখার স্বত্ব ব্লগারের বলে গণ্য হবে। কপিরাইট আইন ভঙ্গ করে কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। প্রথম আলো কর্তৃপক্ষ ব্লগে প্রকাশিত লেখার স্বত্ব দাবি করে না। তবে ব্লগে প্রকাশিত পোস্ট প্রয়োজনে প্রথম আলোর অন্য কোনো সংস্করণ বা মাধ্যমে ব্লগারের অনুমতি সাপেক্ষে প্রকাশ করা হতে পারে। এক্ষেত্রে অন্য কোনো পত্রিকায় প্রকাশের জন্য লেখাটি জমা দেয়া যাবে না। ব্লগার প্রথম আলোর নিয়ম অনুসারে লেখার সম্মানী পাবেন।
৩. ব্লগে প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দায় ব্লগারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আইন লঙ্ঘনের পরবর্তী দায়দায়িত্বও তার ওপরই বর্তাবে।
৪. কোনো পোস্ট দেশীয় বা আন্তর্জাতিক আইন কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে ব্লগ প্রশাসন ব্লগারকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে ব্লগটি অপসারণ করতে পারে।
৫. কোনো ব্লগারের অবৈধ বা বেআইনি কর্মকাণ্ডের জন্য যদি প্রথম আলো মামলার সম্মুখীন হয় তবে মামলার সম্পূর্ণ খরচ উক্ত ব্লগারকে বহন করতে হবে।
৬. আদালতের নির্দেশনা মোতাবেক প্রথম আলো যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ব্লগারের লেখা অপসারণ করতে পারে।
৭. ব্লগে প্রকাশিত লেখা সংরক্ষণের দায় প্রথম আলো বহন করে না।

ব্লগের নীতিমালা লঙ্ঘিত হলে
১. যে কোনো ব্লগার ব্লগের নিয়ম লঙ্ঘন করলে, কেউ কাউকে আক্রমণ করলে বা কেউ আক্রান্ত বোধ করলে ই-মেইলে বা ব্লগের অভিযোগ বাটনের সাহায্যে অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই কার্যকর পদ্ধতি বলে গণ্য হবে। ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
২. কেউ ব্লগের নীতিমালা লঙ্ঘন করলে ব্লগ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শিয়ে বা না দর্শিয়ে নীতিমালা ভঙ্গকারী লেখা প্রয়োজনে প্রথম পাতা থেকে অপসারণ করতে পারে, প্রথম পাতায় ব্লগারের লেখা প্রকাশের অধিকার রুদ্ধ করতে পারে কিংবা বিভিন্ন মেয়াদে ব্লগারকে নিষিদ্ধ করা হতে পারে।
৩. ব্লগার একই বা ভিন্ন ভিন্ন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
৪. কর্তৃপক্ষ যে কোনো ব্লগ ও ব্লগারকে কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার অধিকার রাখে।

সূত্র, তারিখ, ২৪ অক্টোবর, ২০০৮


Read more...

ইসলামী ভণ্ডামীর আরেকটা নমুনা

Read more...

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP