Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

নাজমুল হুদা ও কামারুজ্জামানের 'মাথা গরম' তারা 'অপদার্থ'

Friday, July 31, 2009

হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা! হা!

প্রথমেই একচোট হেসে নেই। আমাদের দেশের নেতাদের বুদ্ধিশুদ্ধি সম্পর্কে জনগণ যে ধারণা মনে মনে পোষন করে তা এবার আইনের মাধ্যমে প্রমাণিত হলো। এজন্য আদালতকে হাজার কোটি ধন্যবাদ।

গত ৩ জুলাই ২০০৯ তারিখে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। পুরনো খবর। কিন্তু এটা নিয়ে দু'লাইন যদি আমার ব্লগে না লিখি তাহলে মনে শান্তি পাব না।

দৈনিক যুগান্তর পত্রিকায় যা লিখেছে, তা হুবহু কোট করি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে দেয়া রায়ের সমালোচনা করায় বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে তিরস্কার করেছেন হাইকোর্ট। আদালতের রায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এই দুই নেতাকে 'রং হেডেড পারসন' (সুস্থ মস্তিষ্কের নন বা মাথা গরম) ও 'ওয়ার্থলেস' (অপদার্থ) হিসেবে আখ্যা দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন। বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি নিষ্পত্তি করে বলেছেন, যারা আদালতে ভাবমূর্তি এবং মর্যাদা সম্পর্কে কোন জ্ঞান রাখে না তাদের প্রতি রুল জারির কো প্রয়োজন নেই। আল্লাহ তাদের হেদায়েত করবেন।" (লিংকটা পেলাম না, আজ তাদের সার্ভারে কোন সমস্যা হচ্ছে)

প্রথম আলো পত্রিকার খবরে বলা হয়েছে-
আদালত বলেন, আদালত সম্পর্কে যাঁরা অবমাননাকর বক্তব্য দেন তাঁরা অসভ্য (রং হেডেড) ও অপদার্থ (ওয়ার্থলেস)। পরে আদালত আদেশে বলেন, ‘আদালতের মর্যাদা ও এখতিয়ার সম্পর্কে যাঁরা কোনো জ্ঞান রাখেন না তাঁদের বিরুদ্ধে রুল জারি করার কোনো প্রয়োজন নেই। আদালতে হাজির হওয়ার যোগ্যতাও তাঁরা রাখেন না। আল্লাহ তাঁদের হেদায়েত করুন।’
স্বাধীনতার ঘোষকসংক্রান্ত হাইকোর্টের রায় সম্পর্কে গত ২৯ জুন নাজমুল হুদা ও কামারুজ্বামান এই রায়কে হাইকোর্টের রায় নয়, ব্যক্তির রায় বলে অভিহিত করেন। তাঁদের এ মন্তব্য পরদিন বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়।" (লিংক)

দৈনিক ভোরের কাগজ পত্রিকায় বলা হয়েছে (উপরের ছবিটাও ভোরের কাগজ থেকে নেয়া) :
হাইকোর্টের রায় সম্পর্কে অবহিত না হয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তারা অসুস্থ মস্তিষ্কের এবং অপদার্থ। যাদের আদালতের ভাবমূর্তি সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান নেই তাদের বিরুদ্ধে রুলজারি করারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতি বিরƒপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে এক মামলার নিষ্পত্তি করতে গিয়ে হাইকোর্ট তাদের প্রতি এ ধরনের মন্তব্য করেন। (লিংক)

দৈনিক ইত্তেফাক পত্রিকা বিবিসি'র বরাত দিয়ে বলেছে
নাজমুর হুদা ও কামরুজ্জামান সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ

।। বিবিসি ।।

স্বাধীনতার ঘোষক সংক্রান্ত মামলার রায়ের সমালোচনা করায় বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করার আদালত অবমাননার মামলার পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদ্বয় রং হেডেড পারসন (সুস্থ মস্তিষ্কের নয়)। এদিকে বিডি নিউজ জানায়, আবেদনকারীর কৌঁসুলী মনজিল মোর্শেদ গতকাল বৃহস্পতিবার মামলা নিষ্পত্তির পর সাংবাদিকদের বলেন, আদালত যুক্তরাষ্ট্রের একটি রায়ের নজীর তুলে ধরে বলেছেন, ওই দেশের এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আদালত বিচারকালে জানতে পারে, পতাকার যে মর্যাদা দিতে হয়, সে জ্ঞানই ওই ব্যক্তির ছিল না। তাই তার বিরুদ্ধে মামলাটিও নিষ্পত্তি করে দেয়া হয়েছিল। (লিংক)

দৈনিক সংবাদ পত্রিকায় এ বিষয়ে লেখে
হুদা-কামারুজ্জামান রং-হেডেড, অপদার্থ : হাইকোর্ট
নিজস্ব বার্তা পরিবেশক
সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান রং হেডেড পার্সন বলে মনত্দব্য করেছেন হাইকোর্ট। এছাড়া তাদের অপদার্থ এবং কাণ্ডজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন আদালত। পাশপাশি তারা মুক্তবুদ্ধি সম্পন্ন না হওয়ায় তাদের বিরম্নদ্ধে আদালত অবমাননার রুল জারি করতেও অনীহা প্রকাশ করেছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে এ সংক্রান্ত অপর একটি আদালত অবমানানার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

স্বাধীনতার ঘোষক সংক্রান্ত আদালত অবমাননার রায়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এবিএম খায়রম্নল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ মনত্দব্য করেন ও আদেশ দেন। আদালত কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে নাজমুল হুদা ও কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করে দেন এবং প্রফেসর এমাজউদ্দিনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

ব্যারিস্টার নাজমুল হুদা ও কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমানানার অভিযোগে দায়ের করা মামলার রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, যাদের বিরম্নদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে তারা মুক্তবুদ্ধি সম্পন্ন নয়। হাইকোর্টের রায় সম্পর্কে অবহিত না হয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তারা অসুস্থ মস্তিষ্কের এবং অপদার্থ মানুষ। যাদের আদালতের ভাবমূর্তি সম্পর্কে কোন কান্ডজ্ঞান নেই তাদের বিরুদ্ধে রম্নলজারি করারও কোন প্রয়োজন নেই। আলস্নাহ তাদের হেদায়েত করবেন।

গতকাল এ মামলার শুনানি শুরু হলে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আবদুল বাসেত মজুমদার আদালতে বলেন, গত ৩০ জুন পত্র-পত্রিকায় যে বক্তব্য এসেছে তা আদালত অবমাননার শামিল। এ কারণে তিনি ব্যারিস্টার নাজমুল হুদা ও কামারম্নজ্জামানের বিরুদ্ধে রুল জারির দাবি জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন আদালতে বলেন, তাদের বক্তব্য আদালতের মর্যাদার ওপর আঘাত হেনেছে। তাই তাদের বিরুদ্ধে রুল জারি করা হোক। তাদের দু'জনের বক্তব্য যদি আমলে না নেয়া হয়, তাহলে তা জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। বিষয়টি আমলে নিয়ে কতিপয় পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তির আবেদন জানান, এডভোকেট মনজিল মোরসেদ। এছাড়া আদালতে উপস্থিত ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তিনি রুল ইস্যু না করে মতামত সহকারে বিষয়টি নিষ্পত্তির অনুরোধ করেন।

পরে আদালত যুক্তরাষ্ট্রের নজির তুলে ধরে বলেন, সেদেশে এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননা করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে বিচারকার্য চলাকালে বিচারক জানতে পারেন পতাকার যে মর্যাদা দিতে হবে সে জ্ঞান ওই ব্যক্তির ছিল না। এ কারণ উণ্লেখ করে মামলাটি নিষ্পত্তি করা হয়েছিল। একইভাবে নাজমুল হুদা ও কামারুজ্জামানের ক্ষেত্রেও আদালত উপরোক্ত পর্যবেক্ষণ দিয়ে মামলাটি নিষ্পত্তি করে দেন। (লিংক)

আসলে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই পার্টি দু'টির নেতারা কেমন তা বোঝার জন্য এই খবরটিই যথেষ্ঠ। ব্যানাহুদা তো আগেই তার কাণ্ডজ্ঞানহীন ও এলোমেলো বক্তব্যর জন্য 'ব্যা ব্যা হুদা' বলে পরিচিত পেয়েছিলেন, এখন সেই কাতারে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানও জামাত করে দাঁড়িয়ে গেলেন। মারহাবা! মারহাবা!!

আদালত প্রমাণ করেছে যে 'ব্যানাহুদা' ব্যারিস্টার হতে পারেন, কিন্তু আদালতের মর্যাদা কি জিনিস তা তিনি জানেন না। এর আগে তিনি একজন বিচারপতির দরজায় লাথি মেরেছিলেন, তা থেকেও বোঝা যায় যে ব্যানাহুদা আদালতকে বাপের বাড়ির কিছু একটা বলে মনে করেন। আশা করি এই রায়ে তার কিছুটা শিক্ষা হবে।

Read more...

থলের বিড়াল বেড়িয়ে গেল

Monday, June 15, 2009

ধন্যবাদ ওয়াদাদ লুতাহ। সত্যকে প্রকাশ করে দেয়ার জন্য। আপনার মতো এত নিঃসংকোচে নিরেট সত্যকে আর কেউ সারা বিশ্বের সামনে প্রকাশ করে দিতে পারে নাই। আপনি তথাকথিত ধর্মীয় সমাজের অন্তরালে লুকিয়ে থাকা ভণ্ডামী ও নষ্টামোকে প্রকাশ করে ফেলেছেন।

ওয়াদাদ লুতাহ একজন ম্যারিজ কাউন্সেলর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আট বৎসর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ৪৫ বৎসর বয়সী বাদামী চোখের এই সচেতন নারী একটি বই লিখেছেন। নাম "টপ সিক্রেট: সেক্সুয়াল গাইডেন্স ফর ম্যারিড পিপল"(Top Secret: Sexual Guidence fo Married people)। এই বইতে আরব সমাজের মানবিক সম্পর্কগুলো কতটা নোংরা হয়ে গেছে তার বিস্তারিত বিবরণ রয়েছ। গত জানুয়ারি মাসে প্রকাশিত এই বইটি নিয়ে আরব সমাজ দারুণ বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তারা এতদিন হুমকি ধমকি দিয়ে যে বিষয়টি লুকিয়ে রেখেছিল, তা তিনি প্রকাশ করে ফেলেছন। হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন। আর এ নিয়ে তার বিপদ হবার সম্ভাবনাও বেড়ে গেছে। তার পরিবারের লোকজনও তার প্রতি বিরূপ মনোভঙ্গি প্রদর্শন করেছে। তার ভাষায়-"মানুষ বলাবলি করছে আমি পাগল হয়ে গেছি। কারণ আমি লোকজনকে ইসলাম থেকে দূরে সরিয়ে আনছি। তাই আমাকে মেরে ফেলা উচিত।" বইটি প্রকাশের পর জনসাধারণের মধ্যে যেভাবে প্রতিক্রিয়া হয়েছিল তা লুতাহ এভাবে তুলে ধরেন। তিনি বলেছেন- "এই সমস্যাগুলো প্রতিদিনই হচ্ছে। তাই এগুলো এড়িয়ে যাওয়া যায় না। এ বাস্তবতার মধ্যেই আমাদের বসবাস।"

তিনি আধুনিক সমাজের মতো ততটা খোলামেলা মনের অধিকারী নন। কিন্তু তার এই বইয়ে পায়ু সঙ্গম এবং সমকামিতার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলো উঠে এসেছে। কোরান হাদিস অনুযায়ী এইসব কাজ অত্যন্তু গুনাহকর এবং নিষিদ্ধ। কিন্তু আরবরা কোরানের বাণীগুলোকে আমাদের মতো তৃতীয় বিশ্বের বোকা মানুষদের জন্যই পালনীয় বলে মনে করে, নিজেদের জন্য নয়। তাই তারা নিজেদের জীবনে যৌনিবকৃতির চর্চা করে গেছে অবলীলায়।

ওয়াদাদ লুতাহ এই বিষয়টিকে দেখেছেন সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে। তার মতে- 'সৌদি আরবের মতো যেসব দেশে নারী ও পুরুষদের কঠোরভাবে পৃথক করে রাখা হয় সেখানে বিয়ের আগে পুরুষের সঙ্গে পুরুষের মিলিত হওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। আর এই সব দেশে ও সমাজে এই ধরণের ঘটনা ঘটে প্রচুর পরিমাণে। পুরুষদের প্রথম যৌন মিলনের অভিজ্ঞতা হয় আর একজন পুরুষের মাধ্যমেই। বিয়ের পরও তারা অভ্যাসবশত স্ত্রীর পায়ু সঙ্গম করতে চায়। স্বাভাবিকভাবেই স্ত্রী এতে রাজি না হলে তৈরি হয় পারিবারিক সমস্যা। আর এর মীমাংসার ভার এসে পরে লুতাহর কাধে। লুতাহ মনে করেন - এসব কারণে স্কুল পর্যায় থেকেই আমাদের যৌন শিক্ষা দরকার। লুতাহ বিবাহিত জীবনে নারীর যৌন সুখের (অর্গাজম) প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তার বইতে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা যেখানে রক্তচক্ষুই প্রধান, পুরুষের প্রাধান্যই মান্য সেখানে নারীর এই সমস্যাগুলো থেকে যায় উপেক্ষিত, অপ্রকাশিত ও অবদমিত। ৮ বৎসর ধরে ম্যারিজ কাউন্সেলিং করার অভিজ্ঞতা না থাকলে লুতাহ হয়তো আরবীয় মুসলমানদের এই নোংরামোর কথা জানতেও পারতেন না। লুতাহ চেয়েছন সমাজ থেকে পঙ্কিলতা দূর করতে। নারীর সুখ পাবার অধিকারকে সম্মান করতে, কিন্তু ইসলাম তাকে সেই সুযোগ দেবে কিনা তার উত্তর দেবে ভবিষ্যত।

Read more...

বিডিআরে বিদ্রোহ, কারণ কি?

Wednesday, February 25, 2009

সকাল ১০টার দিকে রাস্তায় শুনলাম যে ঢাকায় নাকি গোলাগুলি চলছে। অনেক মানুষ মারা গেছে। মাত্র গতকালপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সপ্তাহ'র উদ্বোধন করল। সাহসী বিডিআরদের বিভিন্ন সাফল্যের জন্য পুরস্কার প্রদান করল। এর মধ্যে কি হয়ে গেল যে গোলাগুলি করতে হবে? আমি চিন্তায় পড়ে গেলাম। বেশ দুঃশ্চিন্তিত বোধ করলাম। শেখ হাসিনার কিছু হয়ে গেল নাতো? তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। টিভিতে যা দেখলাম, তাতে মনটাই খারাপ হয়ে গেল। বিডিআররা তাদের সদর দপ্তরে মিটিং চলাকালে গুলি করে বেশ কিছু কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে।

টিভিতে বিডিআর সদস্যরা যা বলছিলো তার সারমর্ম হলো:

  • বিডিআর এর মধ্যে অফিসার হিসেবে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে না। বিডিআরের মধ্য থেকেই অফিসার নিয়োগ দিতে হবে।
  • অপারেশন ডালভাত কর্মসূচীতে ব্যাপক অনিয়ম হয়েছে। অফিসাররা লাভের টাকা নিজেরা মেরে দিয়েছেন। বিডিআররা এর কোন সামান্য ভাগ পায়নি।
  • তাদের উপর বিভিন্নরকম অত্যাচার করা হয়। এর কোন প্রতিকার পাওয়া যায় না।
  • সেনাবাহিনীর মধ্য থেকে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো হয়, বিডিআর থেকে পাঠানো হয় না।
  • ইত্যাদি ইত্যাদি।
প্রাথমিকভাবে বিডিআরদের দাবীর প্রতি আমি আমার সমর্থন প্রকাশ করছি। তাদের বঞ্চনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। আসলেই তো, সেনা অফিসারদের স্ত্রী কন্যারা হীরামুক্তার মালা পরে আর সাধারণ জওয়ানরা সামান্য ভাতা পায়না। পরিশ্রমের উপযুক্ত মূল্য পায়না, তা কিভাবে হবে?

কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, সম্প্রতি সারা দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বিভিন্নরকম কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এই জনদাবীকে ভুলিয়ে দেয়ার জন্য এটা কোন চালাকি নয়তো? সাকা চৌধুরি, জামাত নেতাদের জিজ্ঞাসা করা দরকার। বিডিআরদের গন্ডগোলে হয়তো যুদ্ধাপরাধীদের বিচারের দাবীকে সাময়িকভাবে হলেও থামিয়ে রাখা যাবে। কয়েকদিন আগে আবার এক পাকিস্তানী কুকুর যুদ্ধাপরাধীদের বিচার করার এটা উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করে গেছে। তাহলে কি আরও ৫০ বৎসর অপেক্ষা করার পর উপযুক্ত সময় আসবে কিনা তা কিন্তু সে বলেনি। দেখা যাক, সামনে আরও কি ঘটনা ঘটে?

Read more...

গাজায় যুদ্ধের জন্য কে দায়ী?

Wednesday, January 14, 2009

নিচের ভিডিওটা দেখুন। একজন সাধারণ মানুষ কি বলে?

Read more...

ডাউনলোড করুন ইসলাম ও শরীয়া

Wednesday, December 17, 2008

হাসান মাহমুদ ওরফে ফতে মোল্লা'র বিখ্যাত বই 'ইসলাম ও শরীয়া'। ইসলামকে কিভাবে মোল্লারা নিজ স্বার্থে ব্যবহার করছে, কিভাবে তারা কোরান হাদিসের ভুল ব্যাখ্যার মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করছে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই বইতে।

লেখক মানবতার প্রতি অসম্ভব মমতা নিয়ে এই বইটি লিখেছেন। তিনি চেয়েছেন, শরীয়া নামক অপব্যাখ্যার দ্বারা আর কোন মানুষকে যেন নির্যাতন নিপীড়নের শিকার না হতে হয়।

লেখক দেখেছেন যুগে যুগে দেশে দেশে ইসলামের বিভিন্ন আয়াতের বিভিন্নরকম ব্যাখ্যা করা হয়েছে। আর এই সব ব্যাখ্যা তৈরি করেছেন অল্পশিক্ষিত, গেয়ো, অসংস্কৃত মৌলানারা। এদেরকে ব্যবহার করেছেন ক্ষমতালোভী সন্ত্রাসী ইসলামী শাসকেরা। ক্ষমতায় যাওয়ার লোভে গত সহস্র বৎসরে বিভিন্ন দেশের বিশেষ করে আরব অঞ্চলের শাসকরা ইসলামকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। সাধারণ মানুষকে দাবিয়ে রাখতে ইসলামী আইনের করেছেন নানারকম অপব্যবহার।

বর্তমান কালেও চলেছে একই ধারা। তবে এই সময়ে নারীদের উপরই চলছে প্রধান জুলুম। ইসলামের বিভিন্ন আইনের মনগড়া ব্যাখ্যা দিয়ে মোল্লারা নানারকম ফতোয়া দিয়ে চলেছে। নারীর মানবাধিকারকে অস্বীকার করছে। হাসান মাহমুদ এই সব ভণ্ডামীর মুখোশ খুলে দিয়েছেন। দেখিয়ে দিয়েছেন মোল্লাদের নূরানী মুখাবয়বের আড়ালে কি আছে।
নিজের বই সম্পর্কে দু'কথা বলতে গিয়ে লেখক বলেছেন:-

  • ১। এ বই প্রধানতঃ দলিল-নির্ভর, এবং এটা ইসলামে মানবাধিকার-এর ওপরে, মূল ধর্মবিশ্বাসের ওপরে নয়।
  • ২। মানবাধিকার রক্ষা না করলে সেটা বৈধ ধর্ম নয়, এবং কোরাণে মানবাধিকার পুরোটাই রক্ষা করা আছে সেটা অতীত-বর্তমানের অনেক মুসলিম বিশেষজ্ঞ দলিল-বিশ্লেষণ দিয়ে দেখিয়েছেন। আমি তার কিছুটা সংকলন করেছি মাত্র, আমি কোন বিশেষজ্ঞ নই। তাছাড়া এক বইতে সবকিছু দেয়া অসম্ভব।
  • ৩। অজস্র সুত্র দেয়া আছে, বারবার সেগুলো দেখে নিয়েছি। তারপরও কিছু টাইপো থাকতে পারে, প্রায় সব বইতেই থাকে। তবে ইন্টারনেট-এর সুত্র কখনো কখনো বদলানো হয় বা মুছে দেয়া হয়। যেমন, বিশ্ব-বিখ্যাত পণ্ডিত ডঃ জামাল বাদাওয়ী ইসলামে নারী-নেত্রীত্বের তাঁর সিদ্ধান্ত ও যুক্তিগুলো পুরোটাই উল্টো করে দিয়েছেন পরে। সহি আবু দাউদ-এর বেশ কিছু হাদিস মুছে দেয়া হয়েছে, মুছে দেয়া হয়েছে অন্য বহু সুত্র। কিন্তু বইটা তো থেকে যায়। এতে বইয়ের কি মুশকিল হয় তা আপনারা বুঝতেই পারেন।
  • ৪। কোন ধর্মেরই সব প্রশ্নের জবাব কারো পক্ষে দেয়া সম্ভব নয়, শুধু মানুষের ওপরে অত্যাচারটা না হলেই হল। সে বিষয়েই এ বই আমার প্রচেষ্টা, এতে মতভেদ থাকবেই। তবে সেটা দলিল-নির্ভর এবং ভদ্র হওয়া দরকার। ইসলাম নিয়ে গঠনমূলক এবং সুশীল তর্ক তো দুরের কথা আলাপ-আলোচনার সংস্কৃতি আমাদের এখনো গড়ে ওঠেনি।
  • ৫। দলিল-নির্ভর হলেও আমার আগের কিছু লেখা ব্যঙ্গাত্মক - ‘‘জামাতের প্ল্যান’’ বা ‘‘জামাতের মৃত্যুদণ্ড’’ ওরকমের। এখন আমি আর তা করিনা, সেজন্য আমার এক সমালোচককে ধন্যবাদ। আমার সমালোচকদের কাছ থেকে অজস্র শিখেছি আমি।
  • ৬। এ বই নিয়ে হুলুস্থুল তর্ক-বিতর্ক করার ইচ্ছে আমার নেই, সে সময়টা অন্য কাজে দিতে হবে। দলিল-বিশ্লেষণ দেয়া থাকল যাতে অন্যেরা তাঁদের পড়া-র সাথে মিলিয়ে নিতে পারেন ও আরো বেশী পড়তে পারেন - আমাদের সবাইকে জানাতে পারেন।
  • ৭। এর কোন ভুল বা অসম্পুর্ণতা ধরিয়ে দিলে পরের সংস্করণে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করব।

ইসলাম ও শরীয়া বইটি ডাউনলোড করুনএই লিঙ্ক থেকে।

বইয়ের আকার 'পিডিএফ', সাইজ: ৬‌১২ কিলোবাইট, পৃষ্ঠা সংখ্যা: ৮১।
তথ্যসূত্র: আমারব্লগ.কম


Read more...

সম্পদের কি অপচয়!!

Tuesday, December 9, 2008


বাংলাদেশের সোনারগাওতে এক শিল্পপতি ও চলচ্চিত্র পরিচালক আহসান উল্লাহ মনি একটি তাজমহল তৈরি করেছেন। ১২ বিঘা জমির ওপর এই তাজমহল তৈরি করতে ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকা। এর নাম দেয়া হয়েছে 'বাংলার তাজমহল'। চলচ্চিত্র পরিচালকরা যে বুদ্ধিগত দিক দিয়ে কেমন মানুষ হয় তার প্রমাণ এই তাজমহলটি। এটা ভারতের তাজমহলের প্রমাণ সাইজের। কোন বিখ্যাত বিল্ডিং বিশেষ করে তা যদি হয় বিশ্ব ঐতিহ্যের অংশ, তার মত একই আকার বা ডিজাইনে কোন বিল্ডিং বানানো অর্থাৎ নকল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা নৈতিকভাবেও অন্যায়। কিন্তু শিল্পপতি এতে কোন অন্যায় দেখতে পাননি। সরাসরি বলে দিয়েছেন 'অনুমতি লাগে না।' অথচ প্রখ্যাত স্থপতিরা সবাই একবাক্যে এ ধরণের কাজকে অপরাধ বলে মনে করেন। দেশের বেশিরভাগ মানুষ যেখানে দারিদ্র্যসীমার নিচে বাস করে। যে দেশে বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদির অভাব। সেখানে শুধুমাত্র বিনোদনের জন্য ৪০০ কোটি টাকা খরচ করাকে কি শুধুমাত্র অপচয় বলা যায়? এই টাকা দিয়ে কতগুলো হাসপাতাল বা বিদ্যালয় বানানো যেত, তার হিসাব কে করবে? এই লোক কি দেশকে - দেশের জনগণকে ভালোবাসে?

প্রথম আলোর খবরে প্রকাশ

ভারতের আগ্রার তাজমহলের অনুকরণে সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ তাজমহল নির্মাণ করেছেন শিল্পপতি ও চলচ্চিত্র পরিচালক আহসান উল্লাহ মনি। উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে ১২ বিঘা জমির ওপর প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে "বাংলার তাজমহল"।
বাংলার তাজমহলের মূল ভবনের ভেতরে ও বাইরে স্থাপন করা হয়েছে ইতালি থেকে আনা মূল্যবান পাথর ও টাইলস। সৌন্দর্য বর্ধনের জন্য এতে বসানো হয়েছে বেলজিয়াম থেকে আনা ১৭২টি হীরক খন্ড। এ ছাড়া গম্বুজের ওপর চাঁদ-তারা তৈরির জন্য চার মণ ওজনের ব্রোঞ্জ ব্যবহার করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, টুকিটাকি কিছু কাজ বাদে তাজমহলটির নির্মাণ প্রায় শেষ হয়েছে। এর চত্বরে নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য আধুনিক মোটেল।
আহসান উল্লাহ মনি জানান, সম্রাট শাহজাহানের অনন্য কীর্তি তাজমহল দেখতে ১৯৮০ সালে তিনি ভারতের আগ্রায় গিয়েছিলেন। তাজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এর আদলে নিজ দেশে একটি স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "সম্রাট শাহজাহানের সম্মানে আমি তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নিই। ২০০৩ সালে এর নির্মাণকাজ শুরু হয়। শুধু আদলে নয়, আকারেও এটি মূল তাজমহলের সমান।"
প্রমাণ আকারের অনুকৃতি তৈরির জন্য ভারত সরকারের অনুমতি নেওয়া হয়েছে কি না−এ প্রশ্নের জবাবে আহসান উল্লাহ মনি বলেন, "এ জন্য অনুমতি লাগে না।" তিনি বলেন, "ভারত থেকে কেনা তাজমহলবিষয়ক একটি বই থেকে এর নকশা নেওয়া হয়েছে। স্থপতি হানিফের তত্ত্বাবধানে বাংলার তাজমহল নির্মিত হয়েছে।"
বিশ্ব ঐতিহ্যভুক্ত কোনো স্থাপত্য নিদর্শনের প্রমাণ আকারের নকল করা প্রসঙ্গে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, এভাবে অনুকৃতি করা নীতিগতভাবে বৈধ নয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে। তবে কেউ গবেষণার জন্য বা শখের বশে ছোট করে অনুকৃতি তৈরি করতে পারেন। মোবাশ্বের হোসেনের মতো একই মন্তব্য করেন ঢাকার ঐতিহ্য তালিকা প্রণয়ন কমিটির সদস্য এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান স্থপতি আবু সাঈদ এম আহমেদ।
শিল্পপতি মনি আশা করেন, বাংলার তাজমহলটি সোনারগাঁয়ে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবে। এতে এখানকার অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ১০০ বিঘা জমিজুড়ে গোটা প্রকল্প বাস্তবায়ন করা হবে। এখানে থাকবে বিনোদন ও শুটিং স্পট। এ ছাড়া থাকবে বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য।
তাজমহল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। প্রাথমিকভাবে প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

চিন্তা করুন। শিল্পপতি ব্যবসায়িক দিকটাই শুধু ভেবেছে। নৈতিক দিকটার কথা তার মাথাতেই আসেনি।

খবরের লিংক

Read more...

মুক্তমনায় রানা ফারুক ঝড় তুলেছে

Friday, November 28, 2008

(রানা ফারুকের চিঠি। মুক্তমনা থেকে নেয়া )

মুক্তমনা ওয়েব সাইটে পাবনা থেকে জনৈক রফিক একটা চিঠি দিয়েছে। চিঠিতে সে বলেছে যে মুক্তমনা ওয়েব সাইটের বিভিন্ন লেখা পড়ে সে ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ধর্মের অসারতা বুঝতে পেরেছে। সে ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছে। কিন্তু এতদিন যা শিখেছে তা যে ভুল ছিল সেকথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে একমাত্র মুক্তমনা।

২০০২ কি ২০০৩ সাল থেকে মুক্তমনা ওয়েবসাইট চালু হয়েছে। ইতিমধ্যে এই সাইটে কয়েক হাজার লেখা রয়েছে। এর সবগুলো লেখাই যে মুক্তচিন্তা সহায়ক তা নয়। অনেক লেখা আছে যেগুলো উপন্যাস বা গল্প বা কবিতা। আবার সাহিত্য আলোচনা, সমকালীন রাজনীতি ইত্যাদি নিয়েও মুক্তমনা অনেক লেখা প্রকাশ করেছে। তবে এই সাইটের প্রধান চেষ্টা হলো মুক্তচিন্তাকে গতিশীল করা। উদারতা, মানবতা, বিজ্ঞানমনস্কতাকে তুলে ধরা। মানুষের মন থেকে কুসংস্কারের দেয়াল ভেঙ্গে যাক, মানুষ অন্ধতার বেড়াজাল থেকে মুক্ত হোক - মুক্তমনার উদ্দেশ্য এটাই। তারা কতটা সফল হয়েছে, তা ভবিষ্যত থেকে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে রানা ফারুক যে স্বীকৃতি প্রদান করলো, তার মূল্য অপরিসীম। রানা ফারুকের মতো অসংখ্যজন আছে, যারা নিয়মিত মুক্তমনা সাইট ভিজিট করে। আমিও তার মধ্যে একজন। আমিও মুক্তমনায় প্রকাশিত লেখাগুলি থেকে অনেককিছু জানতে পেরেছি। নানা রকমের বিতর্কগুলো থেকে সঠিক তথ্য বুঝতে পেরেছি। নিজের মনের ভাবনা মিশিয়ে উপলব্ধি করেছি সত্য। রানা ফারুককে অভিনন্দন। বুকের মধ্যে চেপে থাকা ধর্মের বোঝা থেকে তার মুক্তিকে সেলিব্রেট করছি।
মুক্তমনায় রানা ফারুকের চিঠির লিংক।

এর মধ্যে অগ্নিভাই রানা ফারুকের চিঠির উত্তরে দেওয়া বইয়ের নামগুলো দিয়ে একটি পোস্ট দিয়েছেন। অগ্নিকে ধন্যবাদ। এই বইগুলোর নাম বিক্ষিপ্তভাবে আমরা হয়তো জানি। সবগুলো তো আর জানিনা। তা জানা সম্ভবও নয়। কিন্তু একখানে থাকলে, অনেকের মতের প্রকাশ ঘটলে তথ্যগুলো পাওয়া সহজ হয়। অগ্নিকে বইগুলোর তালিকা একখানে করে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

অগ্নিসেতুতে বইয়ের তালিকার লিংক।

Read more...

মুরতাদ উদীচী

Friday, November 14, 2008

এই লিফলেটটি হস্তগত হইল। পাঠ করিয়া বহুত বিমলানন্দ পাইলাম। পাঠক সাধারণের সুবিধার্থে লিফলেটটি ব্লগস্থ করিলাম।

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অবমাননাকারী

উদীচী মুরতাদ গং
নবীজীকে 'কুত্তার বাচ্চা মুহম্মদ' বলে বার বার অশ্লীল গালি প্রদান করেছে রাবিতে মঞ্চস্থ মান্দার নাটকে। দুঃখ প্রকাশ ও প্রকাশ্য তওবা করার পরিবর্তে উল্টো চরম স্পর্ধামূলক ঘোষণা দিয়েছে- মুসলমানদেরকে শহীদ করার ও পুনরায় ঐ মুরতাদী নাটক মঞ্চস্থ করার ও প্রচার করার অতএব, দেশবাদী মুসলমান! ঐ কুখ্যাত উদীচী মুরতাদ গংদের ইসলামী শাস্তি-
'মৃত্যুদণ্ড' বাস্তবায়নে একজোট হোন।
ঈমান রক্ষা করুন, মুসলমান থাকুন, দেশ বাঁচান।

মুহতারাম দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আপনারা অবগত আছেন যে, গত ৩রা নভেম্বর/ ২০০৮ "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন উদীচী কর্তৃক প্রদর্শিত 'মান্দার' নামক নাটকে একটি ব্যঙ্গ চরিত্রের নাম রাখা হয় 'মোহাম্মদ রাসুল'। নাটকের মধ্যে মোহাম্মাদ রাসুলের চরিত্রকে ব্যঙ্গ করে অধিকাংশ দৃশ্যে 'এই কুত্তার বাচ্চা মোহাম্মদ রসূল' বলে গালি দিয়ে তার চরিত্রটিকে চামচা হিসেবে ব্যবহার করা হেযেছে( নাউযুবিল্লাহ। যা দ্বারা মূলতঃ ইসলাম ধর্মের প্রাণপুরুষ মোহাম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাল্লামকেউ বোঝানোর চেষ্টা করা হয়েছে।

এর দ্বারা দেশের ৯৫ ভাগ মুসলমান অর্থাৎ প্রায় ১৫ কোটি মুসলমানসহ মূলতঃ বিশ্বের ২৫০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। কারণ, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুহব্বতই হলো ঈমান ও ইসলাম এবং মুসলমানের মূল। আমরা 'লা-ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' বলেই মুসলমান হয়েছি। আর কাফির মুরতাদরা সে কথা জেনে শুনেই সম্পূর্ণ বিদ্বেষপরায়ণমূলকভাবে তাদের প্রদর্শিত নাটকে ও রচিত সাহিত্যে আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর অবমাননা করে।

প্রসঙ্গতঃ উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করে ব্রিটিশ আমলে এরকম এক মুরতাদ 'রঙ্গীলা রসূল' নামক বিদ্রুপাত্মক বই লিখেছিলো। তখন একজন মর্দে মুজাহিদ তাকে কতল করে ইসলামে বর্ণিত মুরতাদের শাস্তি বাস্তবায়ন করেন। কোর্টে উকিল তাকে একটু মিথ্য বলার জন্য অনুরোধ করলে সে জবাব দেয়, "আমি দেখতে পাচ্ছি দয়ার নবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে জান্নাতে আহ্বান করছেন। সুতরাং আমার মিথ্যা বলার দরকার নেই"। (সুবাহানাল্লাহ)

মুহতারাম মুসলমান, কুরআন শরীফ-এ আল্লাহ পাক ইরশাদ করেন, "যে ক্বওম মহান আল্লাহ পাক ও পরকালের প্রতি ঈমান রাখে সে ক্বওম কখনও মুহব্বত করবে না, সম্পর্ক রাখবে না ঐ ব্যক্তিদের সাথে-যারা মহান আল্লাহ পাক-এর পেয়ারা রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি বিদ্বেষ পোষণ করে, বিরোধিতা করে, মানহানি করার কোশেশ করে। যদিও বিরোধিতাকারীরা ঈমানদারদের পিতা-মাতা, দাদা-দাদী, নানা-নানী, সন্তান-সন্তুতি, নাতী-নাতনী, ভাই-ভাতিজা, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠী যেই হোক না কেন। (বরং তারা অবশ্যই এর বদলা নিবে)। কারণ, তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে।" (সুরা মুজাদালা/২২)

আরো ইরশাদ হয়েছে, "তোমরা তাদেরকে কতল কর, যারা আল্লাহ পাক ও তাঁর রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর প্রতি ঈমান আনে না।" (সুরা আলে ইমরান)
আরো ইরশাদ করেন, "কাফির-মুশরিকদেরকে কতল করুন, যেখানেই পান তাদেরকে পাকড়াও করুন, আবদ্ধ করুন এবং তাদেরকে কতল করার সবরকম ব্যবস্থা গ্রহণ করুন। যদি তারা তওবা করে, নামায কায়িম করে, যাকাত আদায় করে তবে তাদেরকে ছেড়ে দিন। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু।"

মুহতারাম মুসলমান, ইসলামের দৃষ্টিতে মুরতাদদের তওবার জন্য নির্ধারিত সময় ৩ দিন। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধূমকেতু নাট্য সংসদের 'মান্দার' নামক নাটকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক ব্যঙ্গ চরিত্রে ব্যবহার এবং তাঁর প্রতি বারবার চরম অশ্লীল গালি প্রদানকারীসহ সংশ্লিষ্ট সময়ের নিকৃষ্ট মুরতাদরা কেউ এখনও তওবা করেনি। দুঃখ প্রকাশ ও প্রকাশ্য তওবা করার পরিবর্তে উল্টো চরম স্পর্ধামূলক ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে শহীদ করার এবং পুনরায় ঐ মুরতাদী নাটক মঞ্চস্থ করার ও প্রচার করার।

কাজেরই এসব মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দেয়া বাংলাদেশ সরকারসহ দেশের ১৫ কোটি মুসলমানের জন্য ফরয-ওয়াজিব। যদি সরকার এ সকল মুরতাদদেরকে মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয় তবে মহান আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর নিকট তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

মুহতারাম মুসলমান, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, "যখন কোন অন্যায় হতে দেখ- হাত দিয়ে বাধা দাও। না হলে মুখে বলো।" কাজেই যাদের হাত দিয়ে বাধা দেয়ার সুযোগ নেই তারা তাহলে ঐ মুরতাদদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থান হতে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার প্রতিবাদে মামলা করুন। মুরতাদদের বিষদাঁত ও কালো থাবা ভেঙ্গে দিন। ইসলামের উপর আঘাতের জবাব দিন। মুসলমানের ঈমান রক্ষা করুন। 'লা-ইলাহা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম' এই কলেমা বলার হক্ব আদায় করুন। প্রকৃত মুসলমান হোন।

স্মর্তব্য যে, হাদীছ শরীফ- এ ইরশাদ হয়েছে, রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- "আমি এসেছি মূর্তি এবং বাদ্যযন্ত্র ধ্বংস করতে" অথচ লালনের মূর্তি ভাঙ্গার কারণে উদীচী মুরতাদ গোষ্ঠী যে অশ্লীল এবং অশ্রাব্য নাটক করেছে এতে দেশবাসীর উচিৎ সমস্ত মূর্তি এবং ভাস্কর্য ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেয়া।

বিঃ দ্রঃ এ লিফলেটটি ফটোকপি করে বা ছাপিয়ে বেশী বেশী প্রচার করে ছদক্বায়ে জারিয়ার ফযীলত হাছিল করুন।
উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত, বাংলাদেশ
৫, আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা- ১২১৭।

Read more...

আমরা এখন নকল দুধও তৈরি করতে পারি

Sunday, November 2, 2008

বাঙালির বুদ্ধির বলিহারি যাই। আসল জিনিসের কোন খোঁজ নাই, কিন্তু নকল জিনিস বানাতে ওস্তাদ। ৩১ অক্টোবর ২০০৮ তারিখের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল যে পাবনা, সিরাজগঞ্জ এলাকায় নকল দুধ তৈরি হচ্ছে। সেখানকার দুধ ব্যবসায়ীরা আসল দুধ থেকে ছানা তৈরি করার পর ফেলে দেয়া ছানার পানিতে নানারকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল দুধ তৈরি করছেন। কি ভয়ানক, আতঙ্কজনক খবর। দুধ সাধারণত শিশুরাই খায়। শহরাঞ্চলে যাদের গরু পালবার কোনরকম উপায় নাই, তারাই বাজার থেকে দুধ কিনে শিশুকে খাওয়ায়।

কিছুদিন আগে সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশেও মেলামাইন মিশ্রিত গুড়ো দুধ নিয়ে তোলপাড় হয়ে গেল। এই দূষিত গুড়োদুধগুলো আনা হতো বিদেশ থেকে। দেশীয় নকলবাজরা এই খবরে বোধহয় অসন্তুষ্ট হয়েছেন। তাই নিজেরাই দুধ নকল করতে আরম্ভ করে দিয়েছেন। আমরা মানুষকে আসল দুধ খাওয়াতে না পারি, ভেজাল ও নকল দুধ যে খাওয়াতে পারছি এতেই আমাদের তৃপ্তি। আমরা কি কম পারি নাকি? আমাদের ঘটে কি যথেষ্ট বুদ্ধি নেই, যে বিদেশ থেকে খারাপ দুধ এনে শিশুদেরকে খাওয়াতে হবে?

এই খবরে আমি অবশ্য অতটা দুঃখিত হচ্ছি না। কারণ আমরা ভেজাল ও নকল জিনিষ খেতে অভ্যস্ত। বরং আসল জিনিস খেলেই আমাদের পেট খারাপ হয়। আমরা কার্বাইড মেশানো আম, রাসায়নিক রং মেশানো খাবার, মবিলে ভাজা পিয়াজু, সিঙ্গারা, পাথর বালি মেশানো চাল-ডাল না খেতে পারলে বরং মনঃক্ষুন্ন হই। আমাদের দেশের কর্ণধাররা আমাদেরকে এমন সহনশীল করেই তৈরি করেছেন। আমাদের সন্তানরাও এসব খেয়ে অভ্যস্ত। তাদের জীবনীশক্তি অত দুর্বল নয় যে সামান্য নকল দুধ খেয়ে পটল তুলবে।
প্রথম আলো, ৩১ অক্টোবর, ২০০৮। লিংক।

Read more...

ইসলামী অপপ্রচার

Sunday, October 19, 2008

ইসলাম ধর্ম যে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে গেছে, তার আর একটি প্রমাণ হল এই ছবিটি। এই ছবিটি প্রকাশ করে মুসলিম বিশ্বাসীরা বলতে চায় যে কোরাণে বর্ণিত পুরাতন কালের মানুষ সত্যিই ছিল। এই সম্পর্কে তাদের বক্তব্য হল:

সৌদি আরবের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সম্প্রতি গ্যাস বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এই অঞ্চলটি Empty Quarter বা الربع الخالي (রাব-উল-খালি) নামে পরিচিত। সৌদি আরামকো ইক্সপ্লোরেশন দল এই বস্তু খুঁজে পায় বলে ইমেইলটি দাবি করছে। কুরআনে আদ এবং হুদ সম্প্রদায়ের মানুষদের আকারে অনেক বড় এবং শক্তিশালী হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা এত শক্তিশালী ছিল যে বিশাল বৃক্ষ তারা এক হাত দিয়ে উপরে ফেলতে পারতো। যখন তারা নির্দয় হল এবং মহান আল্লাহ তায়ালাকে অস্বীকার করা শুরু করল আল্লাহ রাব্বুল আলামীন তাদের ধ্বংস করে দিলেন।

সৌদি উলেমাদের বিশ্বাস এই কঙ্কাল সেই সম্প্রদায়ের মানুষের। সৌদি মিলিটারি ঐ জায়গার দখল নিয়ে নিয়েছে এবং আরামকোর কোন লোক ছাড়া কাউকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। মিলিটারিরা এই ছবিটি তুলেছে হেলিকপ্টার থেকে।

অথচ পুরো ছবিটাই যে ভাওতাবাজি, তা এই সাইটে (http://www.graphics.cornell.edu/outreach/mastodon/) ভ্রমণ করলেই বোঝা যায়।

আসলে ছবিটি একটি কোলাজ, যা ফান প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে। বিস্তারিত রয়েছে এই ঠিকানায়।

মূলত: ছবিটি একটি অতিকায় ম্যাস্টোডনের। ইহা একধরণের তৃণভোজী প্রাণী যা ডাইনোসরের যুগে পৃথিবীতে ঘুরে বেড়াত। ম্যাস্টোডনের ছবিটাকেই একটি পরিবর্তিত করে ইসলামী অলৌকিকতার নিদর্শণ হিসেবে প্রচার করা হচ্ছে।

Read more...

বাংলাদেশী স্প্যাম

Sunday, September 28, 2008

আমি লক্ষ্য করছি, ইদানীং আমার মেইলবক্সে প্রায়ই bdHotJobs থেকে নানারকম অফারযুক্ত মেইল আসে। কথা হচ্ছে, আমি তাদের সাইটে নাম রেজিস্ট্রেশন করি নাই। তারপরও কিভাবে যে আমার ইমেইল আইডি পেয়েছে কে জানে। এদের কি লজ্জা নাই নাকি। এরা কি মনে করছে এর ফলে তাদের পণ্যের খুব প্রচার হচ্ছে। নাকি bdHotJobs নামটি বাংলাদেশি স্প্যামার হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে?

Read more...

অস্ট্রেলিয়াতে বাংলাদেশী ধর্ষক

২০০৭ সালের ৪ নভেম্বর তারিখে অস্ট্রেলিয়ার সিডনীতে মো: কাউছার আলী নামক এক বাংলাদেশী ছাত্র ‘জে’ নামক এক অস্ট্রেলিয়ান মেয়েকে ধর্ষণ করেছে। সেদিন তার ১৪ বৎসরের জেল হয়ে গেল। কাউছার বলেছিল যে সমস্ত ব্যাপারটাই নাকি ঘটেছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে। অর্থাৎ সে মেয়েটির সাথে যে মৈথুন করেছিল তা সে স্বীকার করেছে। বিপরীতে মেয়েটি কাজ শেষের সাথে সাথে ০০০ নম্বরে ফোন করে পুলিশে খবর দিয়েছে। কাউছার আল্লাহর কসম করে বলেছে যে ঘটনাটা ধর্ষন ছিল না। সত্যি ঘটনা যাই হোক আদালতের দৃষ্টিতে সে দোষী এবং তাকে ১৪ বৎসরের জেল দেয়া হয়েছে।

মন খারাপ হয়ে যাচ্ছে। ছেলেটির উপর খুব রাগ লাগছে। ছেলেটিকে নিয়ে তার বাবা-মা কতই না স্বপ্ন দেখতো। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ দিয়ে তাকে বিদেশে পাঠিয়েছিল ভবিষ্যতের সুখস্বপ্নের আশায়। সব শেষ হয়ে গেল।
খবরের লিংক

Read more...

লাখ টাকার শাড়ি

Friday, September 19, 2008

১৯ সেপ্টেম্বর ইত্তেফাক পত্রিকায় দেখলাম ঢাকার গুলশানের এক মার্কেটে লাখ টাকা দামের শাড়ি লেহেঙ্গা বিক্রি হচ্ছে। খবরটা পড়ে মন খারাপ হয়ে গেল। অবশ্য প্রত্যেক ঈদেই এমন খবর প্রকাশিত হয়, আর প্রত্যেকবারই মন খারাপ হয়ে যায়। নিজের জন্য কিছু কেনার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। নিজের মনেই প্রশ্ন করি, এরা কারা? কত টাকা তারা আয় করে। মাসিক ব্যয় তাদের কত টাকা। এদের জীবন যাপন কি ধরণের? এরা কি বাংলাদেশি, বাঙালি। বাংলাদেশের রাস্তায় কি এরা চলাচল করে?

১ লাখ টাকা হলে কয়েকটা স্কুলের সমস্ত ছাত্রদের বই খাতা, দুপুরে পেট ভরে খাওয়ানো যায়। অসংখ্য গরীব মানুষকে চিকিৎসা সুবিধা দেয়া হয়।কোন কোন পত্রিকায় দরিদ্র চিকিৎসাপ্রার্থীদের জন্য টাকা দান চাওয়ার খবর প্রকাশ করে। লাখ টাকার শাড়ি কেনাওয়ালারা কি সেইসব আবেদনে সাড়া দেয়? এদের মধ্যে কি মানবতা বলতে সত্যিই কিছু আছে?
ইত্তেফাকের খবরের লিংক

Read more...

সাপের নাচ

Wednesday, August 20, 2008

দৈনিক সমকাল পত্রিকার ৯ আগস্ট ২০০৮ এ একটি খবর বের হয়েছে। সম্পূর্ণ খবরটি তুলে দিচ্ছি। লিংক

মুন্সীগঞ্জে খালের পানিতে সাপের যুগল নৃত্য!
সাপের নাচনাচ নাগিনী নাচ রে…
মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ

সাপুড়ের বীন বাজানোর মাধ্যমে খাঁচা থেকে বের করে আনা সাপের নাচ গ্রাম-গঞ্জে প্রায়ই দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সাপুড়ে নেই, নেই বীনের সুর। কেবল টলমলে খালের পানিতে সাপ দুটি নেচে নেচে বিনোদন দিচ্ছে শত শত দর্শনার্থীকে। গেল সপ্তাহের শনিবার বিকেলে চৌধুরীবাজার মঠের পাশের সাতানিখিল খালের পানিতে সর্পযুগলের নাচের অভূতপূর্ব দৃশ্য প্রথম চোখে পড়ে এলাকাবাসীর। সাপ দুটির নৃত্যশৈলীতে মুগ্ধ হয়ে পড়েন সবাই। এতে সাপ দুটিকে মেরে ফেলার চিন্তাও মাথায় আসেনি কারো। বরং সাপের নৃত্যে মুগ্ধ-বিমোহিত সবাই। প্রতিদিন বিকেলে সাপ দুটি আসে এখানে, আর তালে তালে নেচে চলে ২, ৩ কিংবা ৪ ঘণ্টা একটানা।
সাপ নিয়ে অনেক ছায়াছবি তৈরি হয়েছে। হিন্দু ধর্মেও রয়েছে সাপকে নিয়ে নানা পৌরাণিক কাহিনী। আর মুন্সীগঞ্জের সাপের নাচ নিয়ে এখানে চলছে মাতামাতি। প্রতিদিন এখানে সাপের এই নৃত্যদৃশ্য প্রত্যক্ষ করতে উল্লাসে ছুটে আসছে কিশোর, তরুণ-তরুণী, আবালবৃদ্ধবনিতা সবাই। এ অঞ্চলের লোকজন বুধবার সর্বশেষ সাপ দুটির নাচের দৃশ্য দেখতে পেয়েছেন। তবে বৃহস্পতি ও গতকাল শুক্রবার সাপের নাচের এই দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছেন তারা।
সাপ দুটি নেচে থাকে দিনে দু’তিনবার, ৩ থেকে ৪ ঘণ্টা, মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউপি ভবনের পার্শবর্তী চৌধুরী বাজারের সুউচ্চ মঠের পাশ দিয়ে বয়ে চলা সাতানিখিল খালের পরিষ্কার টলমলে পানিতে। সাড়ে ৪ থেকে ৫ ফুট লম্বা কালো আর পেটের অংশে সাদা রঙের সাপ দুটির নাচের দৃশ্যের প্রত্যক্ষদর্শীরা একে নাগ-নাগিনীর নাচন বলে অভিহিত করছেন।
এদিকে এলাকায় এই সাপ দুটি নিয়ে ছড়িয়ে পড়ছে নানা কল্পকাহিনী। কেউ কেউ বলছেন, এ দুটি আসলে দাঁড়াশ সাপ। আবার ধর্মপ্রাণ অনেক হিন্দু এগুলোকে সাপ বলতে নারাজ। তাদের চোখে এরা দুই সাক্ষাৎ দেবতা। এলাকার হারেশ শেখ সাপ দুটিকে আধ্যাত্মিক শক্তিধর কিছু মনে করছেন। আর এ অঞ্চলের নামকরা সাপুড়ে ডাবলু সাপ দুটিকে ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি এখন আছেন ভয়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, পানিতে নেমে সাপ ধরার পরপরই অন্য রূপ নিয়ে নিচ্ছে। তাই শত চেষ্টা করেও তালুবন্দি করতে পারিনি। আসলাম শেখ (৩৫) এখন ভয়ে জ্বরে ভুগছেন। এলাকাবাসীর মতে, এই স্থানটিতেই একদা হিন্দু জমিদার কেদার চৌধুরীর বাড়ি ছিল। মেয়ের জন্য প্রায় সাড়ে ৩ শ’ ফুট উচ্চতার মঠটি তৈরি করেছিলেন আড়াই শ’ বছর আগে। মঠের ঠিক ওপরে ছিল একটি কলসি। সেখানে অনেক ধনরত্ন রয়েছে বলে কথিত আছে। এছাড়া ওই মঠে হিন্দুরা পূজা-অর্চনা করতেন। মঠের ভেতর দুটি সাপ পুষতেন জমিদার কেদার চৌধুরী। সেখানে সাপ দুটিকে দুধকলা ভোগ দেওয়া হতো। পরে জমিদাররা এলাকা ছাড়লে মঠটির পাদদেশে বাজার গড়ে ওঠে, যা আজকের চৌধুরীবাজার। তবে আড়াই শ’ বছরের সেই মঠটি আজ অযত্নে আর অবহেলায় পড়ে আছে। মঠের চূড়ার সেই কলসিটি গত সিডরে ভেঙে গেছে।
অপরদিকে খালের পানিতে নৃত্যরত সাপ দুটিই মঠের সেই সাপ বলে মনে করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এমনকি মুসলমানরাও দুধকলা ভোগ দিচ্ছেন সাপ দুটিকে। গতকাল শুত্রক্রবার দুপুরে দাদি বুলবুল মুখার্জি ও নাতনি দোলা মুখার্জি সাপকে ভোগ ও পূজা দেওয়া শেষে সমকালকে বলেন, ‘এ দুটি সাপ নয়। এরা দেবতা। সাপের মুখোশ পরে দেবতা এসেছে এখানে।’
স্থানীয় মহাকালী ইউপি চেয়ারম্যান সোলামিয়া বেপারী বলেন, ‘সাপ খেলা করেছে এটা সত্যি। সবাই দেখেছে। আমিও সাপ নাচতে দেখেছি। তবে এটা ঘিরে যে কথা ছড়াচ্ছে তা মিথ্যে।’
অন্যদিকে এলাকার রফিক, মোস্তফা শেখের ভাই হাশেম শেখকে সাপ দুটি ভোগ দিতে বলেছে বলে সমকালকে তাদের পারিবারিক সূত্র জানায়। গায়েবি আওয়াজের মাধ্যমে ভোগ দেওয়ার নির্দেশ পেয়েছেন বলে দাবি করেছেন তারা।

আর পূর্বের ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকাশিত হয়েছে আজকের সমকাল পত্রিকায়।

প্রজনন মৌসুমে অন্যকে আকর্ষণে গোখরার এই জলকেলি

শাহেদ চৌধুরী

মুন্সীগঞ্জে খালের পানিতে সাপের যুগল নৃত্য নিয়ে দেশজুড়ে নানা গল্প-গুঞ্জন, কল্পকাহিনী ছড়িয়ে পড়েছে। কেউ কেউ সাপ দুটির নয়নাভিরাম নৃত্যশৈলীকে আধ্যাত্মিক শক্তিধর কিছু মনে করছেন। হিন্দু সম্প্রদায়ের কারো কারো দৃষ্টিতে সাপের মুখোশ পরে দেবতার আবির্ভাব হয়েছে। কিন্তু প্রাণি-বিজ্ঞানীরা বলছেন ভিন্নকথা। তাদের মতে, ওই সাপ দুটো গোখরা প্রজাতির। প্রজনন মৌসুমে মিলনের আগ মুহূর্তে একে অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে পানিতে যুগল নৃত্য করছে। আবার বিরক্ত হলেও নাচানাচি করতে পারে সর্পযুগল।
গত ক’দিন ধরে মুন্সীগঞ্জের সদর উপজেলার মহাকালী ইউনিয়ন পরিষদ ভবনের পার্শ্ববর্তী চৌধুরীবাজার সংলগ্ন সুউচ্চ মঠের পাশ দিয়ে বয়ে চলা সাতানিখিল খালের পরিষ্কার টলমলে পানিতে সর্পযুগলের নাচের অভূতপূর্ব দৃশ্য অনেকের চোখে পড়েছে। এ নিয়ে শনিবার সমকালে একটি সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর বর্তমানে রাজশাহী বিভাগীয় পশুসম্পদ অধিদফতরের উপ-পরিচালক মফিজুর রহমান বলেছেন, ওই সাপ দুটো গোখরা প্রজাতির। আর মিলনের ঠিক আগের মুহূর্তে সাপ দুটো নৃত্যশৈলীতে মত্ত হয়েছে। নৃত্যের মধ্য দিয়ে পরস্পরকে আরো কাছে পেতে চাইছে।
একমাত্র গোখরা সাপই ফণা তুলে পানিতে নাচতে পারে। সাধারণত এ প্রজাতির সাপের পক্ষেই শরীরের তিন ভাগের এক ভাগ পানির উপরিভাগে উঠিয়ে মনোমুগ্ধকর নৃত্য করা সম্ভব। ফণা তোলার কারণে সাপ ভারসাম্য রাখতে পারে। সেই সঙ্গে মুগ্ধ-বিমোহিত নাচের অভূতপূর্ব দৃশ্য ফুটিয়ে তুলতেও তারা সক্ষম।
মুন্সীগঞ্জে খালের পানিতে নৃত্যরত সাপ ফণা তুলেনি। তবে গোখরা সাপের মতো শরীরের আঁশ বাদামি এবং কালো রংয়ে মিশ্রিত। বুকের অংশ সাদা। পেছনের দিক বাদামি। পাঁচ থেকে ছয় ফুট লম্বা। দ্র“ত গতির এ সাপ সাঁতারে পটু। একই সঙ্গে বিষধর। এ সাপের ছোবলে প্রাণহানির আশঙ্কাও আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে পাওয়া তথ্য মতে, সাধারণত জুন-জুলাই মাস গোখরা সাপের প্রজনন মৌসুম। এ সময়ে সঙ্গীর মনোরঞ্জন কিংবা দৃষ্টি আকর্ষণের জন্য সাপ জলকেলিতে মেতে ওঠে। একেকটি সাপ বছরে একবার গড়পড়তা ৬০ থেকে ৭০টি ডিম দিয়ে থাকে।
গোখরা সাপ দু’প্রজাতির। পদ্ম ও খৈয়া। সাধারণত লোকালয়ের বাইরে খানিকটা শুকনো, খানিকটা ভেজা জায়গায় এদের আবাস। নদী কিংবা জলাধারের পাশে জঙ্গলে অথবা ইঁদুরের গর্তে এরা থাকে। টিকটিকি, ইঁদুর, পোকামাকড় ও পশুপাখির ডিম খায়। মাছে আগ্রহ নেই। গাছে উঠতে বেশ পারঙ্গম। সুন্দরবনে সংখ্যাধিক্য বেশি।
প্রাণিবিজ্ঞানীরা বলছেন, সাপ নিয়ে নানা পৌরাণিক কাহিনী থাকলেও মুন্সীগঞ্জ খালের নৃত্যরত সাপ নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। ওই সাপে আধ্যাত্মিক শক্তিধর কিছু নেই। সাপকে দুধকলা ভোগ দিয়েও লাভ নেই। কেননা সাপ কখনই দুধকলা খেতে পারে না।

এ থেকে বোঝা যায়, বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য।

প্রথম প্রকাশ: আমারব্লগ.কম

Read more...

Blog Archive

মুক্তমনা বাংলা ব্লগ

  © Dristipat

Back to TOP